Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ “তোমার প্রতিপালক এক-_ একথা যখন তুমি কোরআন থেকে আবৃত্তি করো, তখন তারা সরে পড়ে।' একথার অর্থ_ হে আমার রসুল! আপনি যখন অংশীবাদীদের বাতিল উপাস্যসমূহকে অস্বীকারার্থে কোরআন থেকে পাঠ করেন আল্লাহ্‌র একক উপাস্য হওয়া সম্পর্কিত কোনো আয়াত, তখন তারা ঘৃণাভরে সেখান থেকে প্রস্থান করে। “নুফুরা' অর্থ ঘৃণাভরে প্রস্থান করা বা সরে পড়া। শব্দটি সাধারণ কর্মপদ ও কারণ প্রকাশক কর্মপদ উভয়রূপে ব্যবহার্য । শব্দটি নাফির শব্দের বহুবচন । যেমন “আব্দি' এর বহুবচন উ্ধুদ্‌ ।' এর পরের আয়াতে (৪৭) বলা হয়েছে__ “যখন তারা কান পেতে তোমার কথা শোনে, তখন তারা কেনো কান পেতে তা শোনে, তা আমি ভালো জানি ।' একথার অর্থ__ হে আমার রসুল! ওই সকল অবিশ্বাসীরা যে কৌতুক এবং বিদ্রপপ্রবণ মানসিকতা নিয়ে আপনার কথা কান পেতে শোনে, তা আমি ভালো করেই জানি। শেষে বলা হয়েছে__ “এবং এ-ও জানি, গোপনে আলোচনাকালে সীমালংঘনকারীরা বলে, তোমরা তো এক যাদুপ্স্ত ব্যক্তির অনুসরণ করছো ।' এখানে 'নাজ্ওয়া' শব্দটি ধাতুমূল এবং কর্তৃকারকের অর্থ প্রকাশক । শব্দটি “নাজী' শব্দের বহুবচন । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে-_ হে আমার রসুল! আপনার কোরআন পাঠ কান পেতে শোনার পিছনে তাদের কী দুরভিসন্ধি রয়েছে, তা আমার অজানা নয়। বক্তব্যটি এরকমও হতে পারে যে, যখন তারা এ সম্পর্কে কানাকানি করে, তখনকার গোপন আলাপচারিতার বিষয়বস্তও আমার জ্ঞানবহির্তৃত নয়। অর্থাৎ তাদের তখনকার সকল গোপন কলাকৌশল,পরামর্শ বিনিময় ও ষড়যন্ত্রের কথাও আমি উত্তমরূপে অবগত । তারা তখন একে অপরকে বলে__ তোমরা তো এক যাদুগ্রস্ত লোকের পাল্লায় পড়েছো। “আজ্জলিমূনা' অর্থ সীমালংঘনকারী। অর্থাৎ ওলীদ বিন মুগীরা ও তার সঙ্গীসার্ীরা। তারা রসুল স.কে যাদুগ্রস্ত বলতো। নিঃসন্দেহে এরকম অপকথন জুলুম বা সীমালংঘন ছাড়া অন্য কিছু নয়। “মাসহ্রা' অর্থ যাদুগরস্ত, যে যাদুর প্রভাবে বিবেক-বুদ্ধি বিপর্যস্ত হয়ে পড়ে। মুজাহিদ “মাসহুর' শব্দের অর্থ করেছেন__ প্রতারিত। কোনো কোনো আলেম বলেছেন, শব্দটি উৎকলিত হয়েছে “মাসাহারাকা' থেকে । “মা সাহারাকা' অর্থ-__ “কোন বিষয়ে তোমাকে বিমুখ করেছে।' এভাবে “মাসহুর' শব্দের অর্থ হকে__ সত্য বিমুখ । আবু উবাইদ “মাসহুর' শব্দের অর্থ করেছেন__ যাদুকর। আর ্ তাফসীরে ০ || 2|1100118.007 টি

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।