Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কর্মপদ, যা কর্তুপদের অর্থ প্রকাশক । এভাবে শব্দটির অর্থ দীড়ায় 'সাতীর' (গোপনকারী)। যেমন এক আয়াতে বলা হয়েছে___ “কানা ওয়া'দুহ্‌ মাতিয়্যা।' এখানে “মাতিয়্যা' অর্থ আগমনকারী । কেউ কেউ বলেছেন, এখানে হিজাব বলে ওই পর্দাকে বুঝানো হয়েছে, যা রাখা হতো রসুল স. এবং কাফেরদের মাঝখানে । ফলে তারা তাকে দেখতে পেতো না। বাগবীর বর্ণনায় এসেছে, হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, যখন “তাব্বাত ইয়াদা আবী লাহাব্‌” আয়াতটি অবতীর্ণ হলো, তখন আবু লাহাবের স্ত্রী একটি প্রস্তর খণ্ড হাতে নিয়ে রসুল স.কে মারতে এলো । রসুল স. তখন একস্থানে হজরত আবু বকরের সঙ্গে বসেছিলেন। আবু লাহাবের স্ত্রী সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলো কেবল হজরত আবু বকরকে। রসুল স.কে সে দেখতেই পেলো না। হজরত আবু বকরকে লক্ষ্য করে সে বললো, তোমার সাথী কোথায়? আমি শুনতে পেলাম সে আমাদের দুর্নাম করেছে। হজরত আবু বকর বললেন, আল্লাহ্র কসম! তিনি তো কবিতা পাঠ করেন না। কবিতা রচনাও করেন না (তবে তিনি দুর্নাম করেন কীভাবে)। আবু লাহাবের স্ত্রী সেখান থেকে এই কথা বলতে বলতে প্রস্থান করলো যে, আমিতো এই পাথরটি নিক্ষেপ করে তার মাথা ফাটিয়ে দিতে এসেছিলাম । তার অন্তর্ধানের পর হজরত আবু বকর বললেন, হে আল্লাহর রসুল! সে তো আপনাকে দেখতে পায়নি । রসুল স. বললেন, একজন ফেরেশতা তার ও আমার মধ্যে আড়াল হয়ে দাড়িয়েছিলো। আমি বলি, হজরত সাঈদ ইবনে যোবায়েরের এই বর্ণনাটি বিশেষ একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত । এরকম ঘটনা সচরাচর ঘটতো না। অর্থাৎ এরকম সবসময় হতো না যে, রসুল স. কোরআন তেলাওয়াত করতেন, অথচ তারা তাকে দেখতে পেতো না। পরের আয়াতে (৪৬) বলা হয়েছে__আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, যেনো তারা তা উপলব্ধি করতে না পারে।' একথার অর্থ_ আমি ওই সকল চিরত্রষ্টদের অন্তরের উপর রেখে দিয়েছি এক অচ্ছেদ্য আবরণ । তাই তারা কোরআনের অন্তর্নিহিত বক্তব্য হৃদয়ঙ্গম করতে পারে না। এরপর বলা হয়েছে__ “এবং তাদেরকে বধির করেছি।' একথার অর্থ_ আমি তাদের শ্রুতিকে করেছি সত্যশ্রবণের ক্ষমতাবিবর্জিত। তাই তারা মনোযোগের সঙ্গে কোরআনের বাণী শুনতে পারে না। উল্লেখ্য যে, কোরআন প্রকাশ্য-অপ্রকাশ্য উভয় দিক থেকে মোজেজা বা অলৌকিকত্ব। তাই কোরআনের উভয় দিক সম্পর্কে অবিশ্বাসীদেরকে বঞ্চিত করা হয়েছে। সে কারণেই তাদের হৃদয় ও শ্রবণেন্দ্রিয় এবং কোরআনের মাঝখানে অন্তরায় সৃষ্টি করে দেয়া হয়েছে। এভাবে তাদেরকে করা হয়েছে কোরআনের উচ্চারণ ও অনুধাবন থেকে বিচ্ছিন্ন ও বঞ্চিত। তাফসীরে মাযহারী/১০০ ্ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।