এবার আমরা অকুষ্ঠচিত্তে স্বীকার করতে চাই আমাদের অযোগ্যতা ও অক্ষমতার কথা । দীর্ঘদিন ধরে আমরা খানকাবাসী কিছু ফকির দরবেশ কী কারণে যেনো এই অনন্য জ্ঞানভাগ্তারের জন্য হৃদয়ে লালন করে চলেছিলাম পিপাসা ও প্রতীক্ষা। একান্তিক আগ্রহভরে চেয়েছিলাম বাংলায় এর সফল অক্ষরাত্তর ঘটুক। সহসা সচকিত হয়ে এক সময় দেখলাম, আমাদের স্কন্ধেই অর্পিত হয়েছে এই মহান গুরুভার। অজ্ঞতা আমাদের সীমাহীন । তদুপরি রয়েছে আচরণগত অপরিচ্ছন্নতা ৷ কিন্তু আমাদের পরম করুণাপরবশ মহান প্রভুপালনকর্তা বলেন__ আমি যা খুশী তাই করি। অতএব আমরা নিশ্চিত, তার পবিত্র অভিপ্রায়ের বাস্তবায়ন অবশ্যন্তাবী। তিনি তো তার অভিপ্রায় প্রয়োগের ব্যাপারে চিরমুক্ত, চিরস্বাধীন, চিরঅমুখাপেক্ষী । আমরা তো নিমিত্ত মাত্র ৷ সকল পবিভ্রতা, প্রশংসা, স্তব-স্ততি তার, কেবলই তার। সকল উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয়তম রসুল মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি । সেই মহাসম্মানিত রসুলের পবিত্র পরিবার পরিজন, বংশধর, সহচরবৃন্দের প্রতি । রসুল অন্তপ্রাণ পীর-আউলিয়াগণের প্রতি । আমাদের একান্ত ঘনিষ্ঠজন মহান পীর ও মোর্শেদ ইমামুল আউলিয়া শায়েখ হাকিম আবদুল হাকিমের প্রতি । আমিন। আল্লাহুম্মা আমিন। হে আমাদের ক্ষমাপরবশ ও করুণানিধান আল্লাহ্! আমাদেরকে ক্ষমা করো । এই খণ্ডের অনুবাদক প্রিয় আধ্যাত্মিক আত্মজ মাওলানা তালেব আলীকে, যুখবদ্ধ তাফসীর কর্মীদেরকে, তরিকায়ে খাস মোজাদ্দেদিয়ার সকল সালেক ও সালেকাকে, এই মহান ডি খান, এ] কল্যাণ । দান করো ভরা হৃদয়, সৌন্দর্যমন্তিত আচরণ ও কল্যা তা ভরা কর্মমূখরতা। হে র দিবসের একক অধিকর্তা! হে পরম পরিব্রাতা! আমাদেরকে দান করো চিরস্থায়ী পরিত্রাণ । পাপী আমরা । কিন্ত আমরা তো তোমারই বান্দা । তোমারই প্রিয়তম রসুলের উম্মত। আমরা তোমাকে যেমন ভয় করি, তেমনি ভালোও বাসি । আমাদের ভয় ও ভালোবাসাকে তুমি দয়া করে গ্রহণ করো । আমিন । আল্লাহুম্মা আমিন | আরো দ্ংটো কথা জানাবার আছে আমাদের । যেমন__ ১. মূল তাফসীরে মাযহারী রচিত হয়েছে আরবী ভাষায়। আমরা অনুবাদ করেছি দিল্লীর নাদ্ওয়াতুল মুসান্নিফিনের পরিচালক মাওলানা আবদুদ্ দাঈমের উর্দু তরজমা থেকে । অবশ্য আরবী অনুলিপিও আমরা রেখেছি পাশাপাশি । কোথাও কোনো অস্পষ্টতা ও অনবধনতাজনিত ক্রি পরিদৃষ্ট হলে সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করেছি আরবী অনুলিপি দেখে । বঙ্গরূপটিকেও যুখবদ্ধভাবে করতে চেষ্টা করেছি যত্ত্ায়িত, শীলিত, পরিমার্জিত ও বিদগ্ধপাঠককুলের রুচির অনুকূল । ২. আয়াতের বঙ্গানুবাদটি আমরা সকৃতজ্ঞচিন্ডে খ্ুহণ করেছি ইসলামিক ফাউণ্ডেশনের “কুরআনুল করীম' থেকে । পরিশেষের বক্তব্য মুদ্রণজনিত ও অন্যবিধ ত্রুটি দৃষ্টিগোচর হলে জানাবেন। কৃতজ্ঞতা ও প্রার্থনার সঙ্গে আপনাদের সংশোধনী গৃহীত হবে । বিদগ্ধ পাঠককুলের প্রতি এটা আমাদের আন্তরিক উপরোধ । ওয়াস্সালাষ । মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভূইগড়, পাগলাবাজার, নারায়নগঞ্জ । ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।