Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

জানালো । ইব্রাহিমও জানালেন প্রত্যাভিবাদন। এভাবে সালাম বিনিময়ের পর অতিথি সৎকারার্থে ইব্রাহিম সত্বর তাদের সামনে উপস্থিত করলেন একটি কাবাব করা গো-বৎসা শুভসংবাদটি ছিলো হজরত ইসহাক অথবা হজরত ইয়াকুবের জন্ম সম্পর্কিত । অথবা হজরত লুতের অবাধ্য সম্প্রদায়ের শাস্তি বিষয়ক । হজরত ইবনে আব্বাস এবং আতা খোরাসানীর বক্তব্যানুসারে ওই মেহমান ফেরেশতারা ছিলেন হজরত জিবরাইল, হজরত মিকাইল ও হজরত ইস্রাফিল। মোহাম্মদ বিন কা'ব বলেছেন, হিসেবে । জুহাক বলেছেন, হজরত জিবরাইলের সঙ্গে তখন ছিলেন নয় জন ফেরেশতা ৷ যুকাতিল বলেছেন, বারোজন। সাদী বলেছেন এগারো জন। ফেরেশতাগণ ছিলেন সুসজ্জিত ও সুন্দর । তারা অভিবাদন জানিয়েছিলেন ক্রিয়া পদবাচ্যে (সালাম) যা ছিলো অস্থায়ী! আর হজরত ইব্াহিম জবাব দিয়েছিলেন নাম পদবাচ্যে (সালামুন) __যা ছিলো ঘটমান, স্থায়ী । এরূপ সালামই সর্বোস্রম | কেউ কেউ বলেছেন, ফেরেশতাগণ প্রদত্ত সালামের অর্থ ছিলো আপনার সঙ্গে বিরোধ সৃষ্টিকারী আমরা নই । আমরা নিরাপত্তাবাহী ৷ আমরা আপনার বন্ধু । এখানে উল্লেখিত “হানিজ' কথাটির অর্থ _ উত্তপ্ত প্রান্তরে ভুনা করা কোনো বস্ত। 'কামুস' অভিধানে রয়েছে___ ছাগলের গোশত ভুনার জন্য যাতে তপ্ত পাথর রেখে দেয়া হয়। কেউ কেউ বলেছেন, এর অর্থ__ চর্বিবিগলিত ছাগলের গোশত । কাতাদা বলেছেন, হজরত ইব্রাহিমের সম্পদের অধিকাংশই ছিলো গরু । গো- পালনই ছিলো তার সম্পদের প্রধান সুত্র । পরের আয়াতের মর্মার্থ হচ্ছে___ অতিথিরা কিন্তু কাবাব করা গরুর গোশতের দিকে হাত বাড়ালো না। আহারের কোনো আগ্রহই ছিলো না তাদের । ইব্বাহিম তখন ভাবলেন, এরা কি তাহলে কোনো দুরভিসন্ধি নিয়ে এসেছে? ভীত হলেন তিনি। অতিথিরা বললো, ভীত হবেন না। আমরা নবী লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত। এখানে উল্লেখিত 'নাকেরা' শব্দটির অর্থ , মেজাজ বিগড়ে যাওয়া । 'আওজাসা" অর্থ গুপ্ত অনুভূতি । কামুস গ্রন্থে এরকম বলা হয়েছে। মুকাতিল বলেছেন, *'আওজাসা' অর্থ হজরত ইব্রাহিম মনে করলেন। বাগবী বলেছেন, 'আওজাসা" শব্দটি পরিগঠিত হয়েছে “ওয়াজুস" থেকে__ যার অর্থ প্রবেশ করা । অর্থাৎ হজরত ইব্রাহিমের অন্তরে ভীতির অনুপ্রবেশ ঘটলো । “মিনহুম' কথাটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে, অতিথিদের দিক থেকে হজরত ইব্রাহিমের অন্তরে সঞ্চারিত হলো ভীতি উল্লেখ্য যে. মেজবানের বাড়ীতে মেহমানের আহার গ্রহণ না করা একটি অশুভ প্রতীক । এটাই ছিলো ওই সময়ের প্রথাগত ধারণা! বিশেষ করে নৈশ অতিথি এরকম করলে মনে করা হতো সে বা তারা অবশ্যই অপহারক অথবা লুগ্ঠনকারী । এরকম ক্ষেত্রে নির্ঘুম নিশীথ অতিবাহিত করতে হতো গৃহকর্তাকে । মেহমানেরা আহার না করায় হজরত ইবাহিমও তাই ভীত হয়ে আপা মনথ৮৮ ||| 2|100118,007

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।