Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

এ কিন্তু উহারা উহাকে বধ করিল । অতঃপর সে বলিল,তোমরা তোমাদিগের গৃহে তিন দিন জীবন উপভোগ করিয়া লও! ইহা একটি প্রতিশ্রুতি যাহা মিথ্যা হইবার নহে। 2) এবং যখন আমার নির্দেশ আসিল তখন আমি সালিহ ও তাহার সংগে যাহারা বিশ্বাস করিয়াছিল তাহাদিগকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম সেই দিনের লাঙ্কুনা হইতে! তোমার প্রতিপালক তো শক্তিমান, পরাক্রমশালী ৷ 77 অতঃপর যাহারা সীমালংঘন করিয়াছিল মহা নাদ তাহাদিগকে আঘাত করিল; ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল, 5) যেন তাহারা সেথায় কখনও বসবাস করে নাই। জানিয়া রাখ! সামূদ সম্প্রদায় তাহাদিগের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল! জানিয়া রাখ! ধ্বংসই ছিল সামুদ সম্প্রদায়ের পরিণাম । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হজরত সালেহ বললেন, হে আমার সম্থদায়! পাথর ফেটে বেরিয়ে আসা এই উষ্ীটি আল্লাহতায়ালার এক অভূতপূর্ব নিদর্শন । এটা তোমাদের জন্য একটি পরীক্ষা । আল্লাহ্‌ একে সৃষ্টি করেছেন প্রজনন-বিধান ব্যতিরেকেই ৷ এই নিদর্শনের যথাসমাদর করা তোমাদের কর্তব্য । ভুপৃষ্ঠে একে স্বাধীনভাবে চলাফেরা করতে দাও। তাকে যথেচ্ছ আহার করতে দাও ধরণীর সবুজ লতাগুলু এবং পান করতে দাও প্রাকৃতিক পানি। এর লালনপালন ও রক্ষণাবেক্ষণের কোনো দায়দায়িত্ব তোমাদের নেই। সাবধান! একে কখনো ক্রেশ দিয়ো না । ক্রেশ দিলে তোমাদের উপরে তৃরিৎ শাস্তি অনিবার্য । পরের আয়াতের (৬৫) মর্মীর্থ হচ্ছে_ ছামুদ সম্প্রদায়ের লোকেরা হজরত সালেহের সতর্কবাণীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করলো । অলৌকিক ওই উটনীটির পা কেটে দিলো তারা ৷ এভাবে বধ করলো সেটিকে । হজরত সালেহ তখন বললেন, তোমাদের আয়ু মাত্র তিনদিন । স্বগৃহে এই তিনদিন তোমরা জীবনোপভোগ করে নাও । এই অলৌকিক উটনীটির ক্ষতি করলে তিনদিন পরে অবতীর্ণ হবে শাস্তি । এটাই আল্লাহ্‌র সিদ্ধান্ত বা অংগীকার। এই অংগীকার কখনো মিথ্যে হতে পারে না) বুধ, বৃহস্পতি ও শুক্র, এই তিনদিনই তোমাদের আয়ু। তার পরদিন শনিবারে সকালে তোমাদের মুখমণ্ডলের রঙ হয়ে খাবে হরিদ্রাভ। দ্বিতীয় দিবসে হয়ে যাবে রক্তিম । আর তৃতীয় দিবসে হবে কৃষ্তাভ। তারপর তোমরা সকলে মারা পড়বে! পরের আয়াতের (৬৬) মর্মার্থ হচ্ছে__ হে আমার প্রিয় রসুল মোহাম্মদ! অবাধ্য ছামুদ সম্প্রদায়ের ইতিকাহিনীটির ভয়াবহ পরিণতির কথা এবার শুনুন। তখন আমি তাদের উপরে অবতীর্ণ করলাম ভয়ংকর শাস্তি ৷ কিন্ত সেদিনের সে আসার সান ||]1|8111001118,00

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।