'আমার প্রভূপালক নিকটেই'-_ একথার অর্থ, আত্মিক দিক থেকে আমাদের প্রভূপালক আমাদের অতি নিকটে ৷ এই নৈকট্যের ধরন আমাদের জ্ঞানের অতীত । কথাটির অর্থ এরকমও হতে পারে যে__ তিনিই সকলকে অস্তিত্ব দান করেছেন? কিংবা বলা যেতে পারে___ তিনি তীর প্রিয়ভাজনগণের সন্নিকটবর্তী। পরের আয়াতের (৬২) মর্ষীর্থ হচ্ছে__ নবী সালেহের কথা শুনে সত্য- প্রত্যাখ্যানকারীরা বললো, হে সালেহ! এতোদিন তুমিই তো ছিলে আমাদের আশা ভরসা । আমরা ভেবেছিলাম তুমি আমাদের নেতৃত্ দিবে । উৎকর্ষ ঘটাবে আমাদের ধর্মের । আশা করেছিলাম তুমিই হবে আমাদের ধর্মের অতন্দ্র প্রহরী । কিন্ত আজ একি কথা বললে তুমি! হৃদয়ে জাগালে আশাভঙ্গের বেদনা । আমরা তো আমাদের স্বনামধন্য পিতৃপুরুষদের ধর্মের অনুসারী । তারা প্রতিমা পূজা করতো। আমরাও করি। অথচ আজ আমাদের সম্প্রদায়ভূত হয়েও তুমি বিদ্বোহী। তাই আমরা বলতে বাধ্য হচ্ছি যে, তুমি বিভ্রান্ত। যে আল্লাহ্র প্রতি আমাদেরকে আহ্বান করছো সেই আল্লাহ্র অস্তিত্ব সম্বন্ধে আমরা সন্দিহান । এখানে “মুরীব্' অর্থ সন্দেহ উদ্রেককারী । অথবা অশান্তি সৃষ্টিকারী । এরপরের আয়াতের (৬৩) মর্মার্থ হচ্ছে__ হজরত সালেহ বললেন, হে আমার অবুঝ সম্প্রদায়! আমার প্রভৃপালক আমাকে স্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত করেছেন। আমাকে দান করেছেন তার অন্তরঙ্গ অনুগ্রহ । এমতাবস্থায় আমি যদি তার অবাধ্য হই তবে তার অসন্তোষ ও শাস্তি থেকে কে আমাকে রক্ষা করবে? তোমরা তো দেখছি সত্যপ্রত্যাখ্যানের মাধ্যমে কেবলই আযার ক্ষতি করতে চাও। উল্লেখ্য যে, ছামুদ সম্প্রদায়ের লোকেরা হজরত সালেহের কথা বিশ্বাস করতে পারছিলো না। তাই তিনি তার বক্তব্যে বার বার 'ইন্' (যদি) শব্দটি ব্যবহার করেছেন! তীর বিশ্বাস নিশ্চয় এরকম “যদি' কন্টকিত ছিলো না। কারণ তিনি তো ছিলেন সত্য পয়গম্বর। এরকমও হতে পারে যে, "ইন যেদি) শব্দটি যেমন সন্দেহসূচক, তেমনি শব্দটি "ইন্না" (নিশ্চয়) শব্দটির সংক্ষিপ্ত রূপও হয়ে থাকতে পারে ৷ এখানে "রহমত" শব্দটির অর্থ হবে নবুয়ত ও হেকমত । “মিনাল্পহ্' কথাটির অর্থ হবে আল্লাহ্র শাস্তি থেকে । 'যদি তার অবাধ্যতা করি” কথাটির অর্থ হবে এখানে__ যদি আল্লাহ্র বাণী তোমাদের নিকটে প্রচার করতে গিয়ে শৈথিল্যকে প্রশ্রয় দেই । আর “তোমরা তো কেবল আমার ক্ষতি বৃদ্ধি করছো" কথাটির অর্থ হবে এ রকম __ আল্লাহপাক আমাকে নবুয়ত ও হেকমত দান করেছেন। তোমরা এই. অনুগ্রহকে অস্বীকার করে শাস্তির যোগ্য হচ্ছো। তোমরা আমার স্বজন । তোমাদের ক্ষতি প্রকারান্তরে আমারই ক্ষতি। আর সত্যপ্রত্যাখ্যানের মাধ্যমে এভাবেই তোমরা আমার ক্ষতি বৃদ্ধি করে চলেছো । হোসাইন বিন ফজল বলেছেন, হজরত সালেহ্ অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ছিলেন না। বরং আলোচ্য আয়াতে উল্লেখিত “তাখসীর' শব্দটির অর্থ হবে_ ক্ষতিগ্রস্ত করে দেয়া । অতএব এক্ষেত্রে ক্ষতির বিষয়টি সম্পৃক্ত হবে অবাধ্য ছামুদ অন্সাল সমন |||. 21100118,007
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।