করিয়াছেন এবং উহাতেই তিনি তোমাদিগকে বসবাস করাইয়াছেন। সুতরাং তাহার ক্ষমা প্রার্থনা কর ও তাহারই দিকে প্রত্যাবর্তন কর। আমার প্রতিপালক নিকটেই, তিনি আহ্বানে সাড়া দেন ।" 7 তাহারা বলিল, “হে সালিহ! ইহার পূর্বে তুমি ছিলে আমাদিগের আশাস্থুল। তুমি কি আমাদিগকে নিষেধ করিতেছ ইবাদত করিতে তাহাদিগের যাহাদিণের ইবাদত করিত আমাদিগের পিতৃ-পুরুষেরা? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সে-বিষয়ে যাহার প্রতি তুমি আমাদিগকে আহ্বান করিতেছ [7] সে বলিল, হে আমার সম্প্রদায়! তোমরা আমাকে বল, আমি যদি আমার প্রতিপালক-প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি দি আমাকে তাহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন তবে আল্লাহের শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে আমি যদি তাহার অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বৃদ্ধি করিতেছ। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ আমি ছামুদ জাতির নিকটে তাদের ভ্রাতা সালেহ্কে নবী হিসেবে প্রেরণ করেছিলাম ৷ আযার প্রত্যাদেশানুসারে নবী সালেহ তাদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহ্র ইবাদত করো । তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং মৃত্তিকাপৃষ্ঠকেই নির্ধারণ করেছেন পৃথিবীর জীবনের নিবাস । সুতরাং বিগত জীবনের অবাধ্যতার জন্য তার নিকট ক্ষমাপ্রার্থী হও এবং তার দিকে প্রত্যাবর্তন করো ৷ আমার প্রভুপালক অতি নিকটে । তাকে ডাকলে তিনি সাড়া দেন। এখানে উল্লেখিত ইস্তা"মারা' শব্দটি এসেছে 'উমর' থেকে! উমর' অর্থ জীবনকাল ৷ জুহাক কথাটির অর্থ করেছেন__ দীর্ঘ করা হয়েছে তোমাদের আযুফ্কাল। উল্লেখ্য যে, আদ্ ও ছামুদ জাতির আযুষ্কাল ছিলো তিনশত থেকে হাজার বছর। মুজাহিদ বলেছেন, 'ইস্তা"মারা' শব্দটি পরিগঠিত হয়েছে 'উমরা' থেকে__ যার অর্থ জীবনব্যাপী। সারা জীবনের জন্য কোনো কিছু দেয়া হলে আরববাসীগণ এরকম শব্দ ব্যবহারের মাধ্যমে তা প্রকাশ করে থাকেন। মৃত্যুর পর এই দান দাতার নিকটেই ফিরে যায়। তাই এখানে বক্তব্যবিষয়টির মর্মার্থ দীড়াবে এরকম__ তোমরা মৃত্তিকাজাত | এই মৃত্তিকাই তোমাদের আবাস। অবশেষে তোমাদেরকে ফিরে যেতে হবে আন্মাহর নিকটে । তখন তোমাদের পার্থিব আধিপত্য আর অবশিষ্ট থাকবে না। এরকমও অর্থ করা যেতে পারে যে__ ভূপৃষ্ঠে তোমাদেরকে যাবজ্জীবন অবস্থানের সুযোগ দেয়া হয়। আর মৃত্যুর পরে তোমাদের স্থলাভিষিক্ত হয় অন্যেরা । সুতরাং তোমরা কৃতকর্মের জন্য অনুতপ্ত হও এবং ফিরে চলো আল্লাহ্র দিকে! |.01100|19.00] এটার স্থান
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।