Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

অবতারিত হলো ভয়াবহ শাস্তি। আর সে শাস্তি থেকে আমার অনুথহে রক্ষা করলাম নবী হুদ ও তার বিশ্বাসবান অনুচরবৃন্দকে ৷ “আমার অনুথহ' কথাটি উল্লেখ করে এখানে বুঝিয়ে দেয়া হয়েছে যে, পুণ্যকর্মের বিনিময়ে নয়, আল্লাহ্র অনুগ্রহেই কেবল তার শাস্তি থেকে পরিত্রাণ লাভ করা যায়। হজরত হুদ ও তার অনুচরবৃন্দও আল্লাহর অনুগহভাজন হওয়ার কারণে শাস্তমু্ত হতে পেরেছিলেন রহমত শব্দটির অর্থ এখানে অনুগহ না হয়ে ইমানও হতে পারে। যদি তাই হয়, তবে অর্থ দীড়াবে এরকম__ আন্াহ্‌ অনুগ্হবশতঃ তাদেরকে ইমান দান করেছিলেন! ওই ইমানের কারণেই তারা আল্লাহ্‌র শাস্তি থেকে মুক্তি লাভ করেছিলেন । হজরত হুদের বিশ্বাসী অনুচরবৃন্দের সংখ্যা ছিলো চার হাজার ৷ আর সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে ধ্বংস করা হয়েছিলো ভয়ংকর এক ঝঞ্টাবাতের মাধ্যমে | পরের আয়াতে (৫৯) বলা হয়েছে__ “এই আদ্‌ জাতি তাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করেছিলো এবং অমান্য করেছিলো তার রসুলগণকে এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করতো ।' এ কথার অর্থ__ সকল নবীর মৌল আদর্শ হচ্ছে তওহীদ (আল্লাহ্‌র এককত্ব)। এই তওহীদ প্রচার সূত্রে তারা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যরূপে সম্পুক্ত। তাই এক নবীকে অমান্য করার অর্থ সকল নবীকে অমান্য করা । সত্যপ্রত্যাখ্যানকারী আদ্‌ সম্প্রদায় হজরত হদকে অস্বীকার করেছিলো ৷ সুতরাং তারা সকল নবী-রসুলকে অমান্যকারী ৷ ্‌ পাকের নিদর্শনের প্রতিও তারা অস্থীকৃতিজ্ঞাপনকারী ৷ তারা ছিলো তাদের সম্প্রদায়ের স্বেচ্ছাচারী নেতাদের অনুসারী! “আনীদ্‌" শব্দটির অর্থ এখানে অস্বীকৃতিজ্ঞাপনকারী বা স্বেচ্ছাচারী। শব্দটি পরিগঠিত হয়েছে 'আনুদ"' থেকে। আবু উবাইদ বলেছেন, “আনীদ্‌' শব্দটি এসেছে “উনুদ্‌* থেকে। আর এর অর্থ বিরুদ্ধাচারী। এভাবে 'জাব্বারিন আ'নীদ্‌* কথাটির অর্থ দীড়িয়েছে__ আদ্‌ জাতির উদ্ধত ও স্বৈরাচারী নেতৃবর্গ! তারা সকলেই ছিলো আত্মবিধ্বংসী স্বেচ্ছাচরণের শিকার । এরপরের আয়াতে (৬০) বলা হয়েছে___ “এই দুনিয়ায় তাদেরকে করা হয়েছিলো অভিশাপতস্ত এবং তারা অভিশাপপ্রস্ত হবে কিয়ামতের দিনেও” এ কথার অর্থ__ সত্যপ্রত্যাখ্যানকারী আদ্‌ জাতি পৃথিবী ও পরবর্তী পৃথিবী উভয় স্থানে আল্লাহ্র অভিসম্পাত কবলিত। এখানে 'লা'নাত্‌্* অর্থ অভিশপ্ত, ভিসম্পাতকবলিত, , বিতাড়িত। এরপর বলা হয়েছে__ 'জেনে রাখো! আদ্‌ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিলো ! জেনে রাখো! ধ্বংসই ছিলো হুদের সম্প্রদায় আদের পরিণাম ।” একথার অর্থ__ হে আমার প্রিয় রসুল মোহাম্মদ! জেনে রাখুন, দুর্বিনীত আদ্‌ জাতি ছিলে নিশ্চিত সত্যপ্রত্যাখ্যানকারী | আর ধ্বংসই ছিলো তাদের চূড়ান্ত পরিণাম ৷ বাগবী লিখেছেন, কামুস গ্রন্থে রয়েছে “বু'দান' শব্দটির একটি অর্থ দূরবর্তী । আরেকটি অর্থ ধ্বংস । এখানে "আলা বু'দান' কথাটি একটি ॥॥.01100|19.00] তক্সীল সহ,

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।