Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

কোরআন মজীদের এই প্রাণপ্রাচুর্যময় তাফসীর গ্রন্থের সম্মানাহ্‌ গ্রহুকারের নাম কাহী ছানাউল্লাহ্‌ পানিপথী আল ওসমানী আল হানাফী আল মোজাদেদী। ইতিহাসখ্যাত পানিপথ শহরের পবিত্র মৃত্তিকায় তিনি ভূমিষ্ঠ হন ১১৪৩ হিজরী সনে । আর এ নশ্বর ধরাধাম থেকে প্রস্থান করেন ১২২৫ হিজরীতে । তার দীর্ঘ বিরাশি বছরের জীবন ছিলো নিরবচ্ছিন্ন জ্ঞানার্জন, জ্ঞানবিতরণ ও আধ্যাত্সিক সাধনার সাফল্যে ভরপুর ৷ তিরিশটি কালোত্তর গ্রহের সৌভাগ্যশালী রচয়িতা তিনি। তনুধ্যে তাফসীরে মাযহারীই তার শ্রেষ্ঠতম কীর্তি। দশটি বিশাল খণ্ডে যুগোপযোগী আরবী ভাষায় তিনি এ গ্রন্থের রচনা সমাপন করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে বিদগ্ধ ব্যক্তিবর্গের নিকটে এ গ্রন্থের সমাদর এখনো অক্ষুণ্র। জ্ঞানের এ গ্রোতবতী নির্বরিণী এখনো সমতেজে প্রবহমান। এখনো জ্ঞানপিপাসুরা পরিতৃপ্তির সঙ্গে পান করে চলেছেন এই অনিঃশেষ শারাবান তহুরা। আশা করা যায়, মহাপ্রলয় পর্যন্ত এর দুর্বার গতিময়তা থাকবে অমলিন ও অনিমিখ। কাষী ছানাউল্লাহ পানিপথী ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিআল্লাহু আনহু"র উত্তরপুরুষ। ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের এক অনিষ্প্রভ বাতিঘর । ছিলেন ইমাম আবু হানিফার মাজহাবভুক্ত। আর তরিকাভুক্ত ছিলেন হজরত মোজাদদেদে আলফে সানির । তার প্রিয়তম পীর ও মোর্শেদের শামানুসারেই তিনি তার তাফসীর গ্রন্থটির নামকরণ করেছেন। এর মাধ্যমে তিনি সকলকে এ কথাটিই বুঝিয়ে দিতে চেয়েছেন যে, হৃদয়জ জ্ঞান (কলবী এলেম)-ই হচ্ছে সকল জ্ঞানের মূল বা ভিত্তি | আর ওই ভিত্তি-নির্মাতী ছিলেন তীর প্রিয়তম পীর ও মোর্শেদ শায়েখ মাযহারে শহীদ জানে জীনা । তার উর্ধতন পীর ও মোর্শেদগণের আধ্যাত্মিক পরম্পরা এ রকম, শায়েখ নূর মোহাম্মদ বদাউনি___ শায়েখ সাইফুদ্দিন সেরহিন্দী_ - খাজা মোহাম্মদ মাসুম হজরত মোজাদ্দেদে আলফে সানি রহ্মতুল্লাহি আলাইহিম আজমাঈন । এভাবে নেসবতে সিদ্দীকি নামের এই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রবাহটি উর্ধতন আরো একুশজন কালজরী পীর ও মোর্শেদের মাধ্যমে সংযুক্ত হয়েছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু'র সঙ্গে । তিনি ছিলেন অলৌকিক প্রতিভার এক বিরল প্রতিভূ। সাত বছর বয়সে কোরআন মজীদ স্মৃতিবদ্ধ করার পর জবানী এলেম শিক্ষা সমাপন করেন মাত্র ষোলো বছর বয়সে। তার হাদিস শাস্ত্রের শিক্ষক ছিলেন প্রথিতযশা আলেম শাহ্‌ ওয়ালীউল্লাহ্‌ মুহাদ্দিসে দেহলভী ৷ তৎকালীন প্রখ্যাত আলেম শাহ আবদুল আজিজ দেহলভী তাকে আখ্যা দিয়েছিলেন “এ যুগের বায়হাকী” বলে। তার সম্মানিত ওস্তাদ বলতেন, ছানাউন্লাহকে ফেরেশতারাও সম্মান করে । আরো বলতেন, আমাকে মহাবিচারের দিন “তুমি কী নিয়ে এসেছো এ রকম প্রশ্ন করা হলে আমি বলবো, "ছানাউল্লাহকে ।' তার পীর মোর্শেদ তাকে আখ্যা দিয়েছিলেন “আ'লামুল হুদা” (হেদায়েতের নিশান)। তার পূর্বপুরুষগণের বেরি রিড পারিনীনিক ডিনারে হয়তো তাকে গ্রহণ করতে হয়েছিলো পানিপথ শহরের বিচারকর্তার পদ। প্রতিদিন এক মঞ্জিল কোরআন তেলাওয়াত ছিলো তাঁর পবিত্র অভ্যাস। আর প্রতিদিন কমপক্ষে নামাজ পাঠ করতেন একশত রাকাত । পুণ্যময় জীবনের অধিকারী এই অনন্যসাধারণ জ্ঞানতাপস তার প্রিয় প্রভুপ্রতিপালকের একাস্ত সন্নিধানে চলে যান রমজান মাসের ১১ তারিখে ১২২৫ হিজরী সনে । তীর পবিত্র সমাধি এখনো আলোকিত করে রেখেছে এঁতিহাসিক পানিপথ শহরকে । ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।