Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৫৫) বলা হয়েছে___ “আল্লাহ্‌ ব্যতীত তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিয়ো না।' হজরত হুদ আরো বললেন, হে অধশীস্থাপকের দল! আল্লাহ্‌ ছাড়া অন্য সকলে মিলে তোমরা দিয়ো না। আল্লাহ্‌ ছাড়া অন্য কারো ভয় আমি করি না। উল্লেখ্য যে, হজরত হুদের সাহসিকতা ও আল্লাহ্‌নির্ভরতার স্বরূপ ফুটে উঠেছে এ কথাটিতে । আদ্‌ জাতি ছিলো প্রচণ্ড প্রতাপশালী 1 ছিলো রক্ত পিপাসু, নিষ্ঠুর ও খুনী। কিন্তু আল্লাহ্র নবী হজরত হুদের বিরুদ্ধে কিছু করবার সাহস তাদের হতো না । এরপরের আয়াতে (৫৬) বলা হয়েছে__ “আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহ্‌র উপর; এমন কোনো জীব জন্ত নেই, যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়।' এ কথার অর্থ_ হজরত হুদ বললেন, হে অংশীবাদিতানির্ভর জনগোষ্ঠী! শোনো, যে আল্লাহ্‌ আমার ও তোমাদের প্রভুপালনকর্তা সেই আল্লাহ্‌র প্রতি আমি নির্ভরশীল ৷ সকল প্রাণী তার কর্তৃত্বকবলিত, সকলেই তার অধীন । বাগবী লিখেছেন, এখানে '“নাসিয়া” শব্দটির অর্থ__ হেয় করা, লাঞ্ছিত করা অথবা আয়ত্তাধীন রাখা । অত্যন্ত গুরুতৃ সহকারে শব্দটি সন্নিবেশিত হয়েছে এই আয়াতে ৷ এখানে “আখিজুম্‌ বিনাসিয়াতিহা' কথাটির শাব্দিক অর্থ কারো মন্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে রাখা । আর অন্তর্নিহিত অর্থ_ কাউকে কর্তৃত্াধীন রাখা । জুহাক বলেছেন, “মন্তকের অগ্রভাগের কেশগুচ্ছ ধরে রাখা" কথাটির মর্মার্থ হচ্ছে সকল প্রাণীর জীবন ও মৃত্যু আল্লাহরই কর্তৃত্বাধীন। ফাররা বলেছেন, কথাটির অর্থ তিনিই সকল সৃষ্টির একমাত্র পালনকর্তা এবং তাদের সকলের উপর নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগকারী । কুতাইৰি বলেছেন, আল্লাহ্পাকই সকল সৃষ্টিকে অক্ষম করতে সক্ষম । যাকে তিনি পাকড়াও করেন, সেই ধৃত ব্যক্তিই বুঝতে পারে তার ক্ষমতাহীনতার কথা । এরপর বলা হয়েছে__ 'আঘার প্রতিপালক আছেন সরল পথে।' এ কথার অর্থ, আমার প্রভুপালক সত্য ও ন্যায়াধিষ্ঠিত। তার শরণপ্রার্থীরা কখনো নিরাশ হয় না। তিনিই নির্ধারণ করেন পুণ্য ও পাপের যথাবিনিময় | এরপরের আয়াতে (৫৭) বলা হয়েছে__ অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যে সত্যসহ তোমাদের নিকট প্রেরিত হয়েছি, আমি তো তা তোমাদের নিকট পৌছে দিয়েছি । এ কথার অর্থ_ হে আমার অপরিণামদশী সম্প্রদায়! আমি নবী। আমি অন্য সকল নবীর মতো সত্যনিষ্ঠ ও সত্যধর্মের প্রচারক ৷ আমি আমার দায়িত্ব সুসম্পন্ন করেছি। পৌছে দিয়েছি সত্যের বাণী। এখন যদি তোমরা সত্যবিমুখ হও, তকে__ “এবং আমার প্রতিপালক অন্য কোনো সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা তার কোনো ক্ষতিসাধন করতে পারবে না।' এ কথার অর্থ-_ হে অবুঝেরা! সত্যের প্রতি তোমাদের এই বৈষুখ্য যদি অনড় হয়, তবে |||. 01100118001] সদ্সীর সহ জি

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।