প্রথমে বলা হয়েছে-_ “তারা বললো, হে হুদ! তুমি আমাদের নিকট কোনো স্পষ্ট প্রমাণ আনয়ন করোনি । একথার অর্থ__ আদ্ সম্প্রদায়ের লোকেরা বললো, হে হুদ! তোমার কথা আমরা বিশ্বাস করবো কি করে। তুমি নিজেকে নবী বলে দাবী করো । কিন্ত্রী তোমার নবুযতের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ বা মোজেজা প্রদর্শন করো না। সুতরাং প্রমাণবিহীন কোনো দাবী তো আমরা মেনে নিতে পারি না। উল্লেখ্য যে, হজরত হুদ তাদের নিকট যথারীতি মোজেজা প্রদর্শন করেছিলেন। তবু তারা তাঁকে মেনে নেয়নি। কারণ তাদের অন্তরে ছিলো অত্যপ্রত্যাখ্যানের অনড় অপরিচ্ছন্নতা । এরপর বলা হয়েছে__ “তোমার কথায় আমরা আমাদের ইলাহ্দেরকে পরিত্যাগ করতে পারি না এবং আমরা তোমার প্রতি বিশ্বাসী নই।' এ কথার অর্থ_ হে হুদ! তুমি যতো মোজেজা প্রদর্শনই করো না কেনো দীর্ঘদিন ধরে লালিত ও আচরিত ধর্মমত থেকে আমরা সরে দীড়াতে পারি না। যে সকল বিগ্রহের বন্দনা আমরা এতোদিন করে এসেছি তাদেরকে পরিত্যাগ করা আমাদের কর্ম নয়। আর আমরা তো তোমাকে বিশ্বাসই করি না। পরের আয়াতে (৫৪) বলা হয়েছে __ আমরা তো একথাই বলি, আমাদের পূজিত দেব-দেবীগুলোর মধ্যে কেউ হয়তো তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে ।' একথার অর্থ__- আদ্ জাতি বললো, হে হুদ! আমরা তো মনে করি তুমি কুপ্রভাবগ্রস্ত ৷ তুমি আমাদের দেব-দেবীদের সম্পর্কে কটুক্তি করো। তাদের পূজা অর্চনা করতে নিষেধ করো। তাই তো তারা তোমার উপর প্রতিশোধ নিয়েছে। তোমার মস্তিষ্কবিকৃতি ঘটিয়েছে। সে কারণে তোমার কথাবার্তায় ফুটে উঠেছে অসংলগ্নতা ও ধর্মদ্রোহিতা। এখানকার “ইয়ূতারা" শব্দটির বুৎপান্ত ঘটেছে 'আ'রা' থেকে । আর 'সু' অর্থ এখানে জ্বিনের প্রভাব বা কুপ্রভাব । “ইয়ৃতারা' শব্দটি অতীতকালবোধক হলেও এখানে এর অর্থ ভবিষ্যতকালবোধক। আদ্ জাতির বদ্ধমূল ধারণা ছিলো তাদের কোনো এক দেবতা নিশ্চয় হজরত হুদকে ধ্বংস করে দিবে । সে কারণে এখানে ব্যবহৃত হয়েছে অতীতকালবোধক শব্দরূপ । এরপর বলা হয়েছে-_ 'সে বললো, আমি আল্লাহ্কে সাক্ষী করছি এবং তোমরা সাক্ষী হও যে আমি তা থেকে নির্লিপ্ত, যাকে তোমরা আল্লাহ্র শরীক করো ।" অর্থাৎ হজরত হুদ তখন বললেন, হে আমার অবোধ সম্প্রদায়: আমি আল্লাহ্কে সাক্ষী রেখে বলছি তোমাদের দেব-দেবীদেরকে আমি স্বীকারই করি না। আমি তো এক আল্লাহ্র পূজারী । তোমরাও আমার এ কথার সাক্ষী হয়ে থাকো। অলী থর. ||.01100118,001
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।