Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

তার নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি অনুধাবন করবে নাঃ একথার অর্থ_ হে আমার দেশবাসী! সত্যের প্রতি আমার এই পথপ্রদর্শন স্বার্থবিমুক্ত ৷ এরজন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিকপ্রত্যাশী নই। যে আল্লাহ্‌ আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে এর শ্রমফল প্রদান করবেন। সুতরাং বিষয়টিকে বুঝতে চেষ্ট করো । এই নিঃস্বার্থ আহ্বানকে উপেক্ষা কোরো না। এরপরের আয়াতে (৫২) বলা হয়েছে_ 'হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে প্রত্যাবর্তন করো ।' এ কথার অর্থ__- হে আমার জনপদবাসী স্বজন! বিগত জীবনের পাপাচরণের জন্য অনুতপ্ত ও লঙ্জিত হও ৷ ক্ষমাপ্রার্থী হও এবং আল্লাহ্‌র দিকে ফিরে এসো! অংশীবাদিতাকে প্রত্যাখ্যান করো । খ্ুহণ করো বিশ্বাসকে । উল্লেখ্য যে, এভাবে সানুতপ্ত ও সলজ্জিত প্রত্যাবর্তন পিছনের পাপচিহ্ৃ সমূহকে মুছে ফেলে । হজরত আমর বিন আস থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ইসলাম অতীতের পাপরাশিকে মিটিয়ে দেয়! এরপর বলা হয়েছে__ “তিনি তোমাদের জন্য প্রচুর বারি বর্ষণ করবেন তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিয়ো না।' একথার অর্থ__ যদি তোমরা ইমান আনো, তবে আল্লাহপাক তোমাদের খরাদদ্ধ জনপদে বারি বর্ষণ করবেন। শারীরিক শক্তিম্তায় যে বৈশিষ্ট্য তোগ্রাদের রয়েছে, তার চেয়েও তোমাদেরকে করা হবে আরো অধিক বীর্যবান। সুতরাং অবজ্ঞাভরে আমার এই সত্য আহ্বান থেকে তোমরা বিমুখ হয়ো না । আমি সুরা আরাফে এ সম্পর্কে বিশদ আলোচনা করেছি! তিন বছরের অধিক সময় ধরে আদ্‌ সম্প্রদায় ছিলো দুর্তিক্ষকবলিত। একটানা অনাবৃষ্টির কারণে রমণীকুল হয়ে পড়েছিলো গর্ভহীনা । উত্তিদকূল হয়ে পড়েছিলো পুম্পহীন, ফল ও ফসলবিহীন। তখন হজরত হুদ তাদেরকে বলেছিলেন, ক্ষমা প্রার্থনা করো। অংশীবাদিতা পরিত্যাগ করে গ্রহণ করো বিশ্বাসকে । এরকম করলে আল্লাহ্‌ তোমাদের জনপদে ঘটাবেন সুপ্রচুর বৃষ্টিপাত । নিরগ্গল করে দেবেন মানব শিশু ও ফল-ফসলের জন্মপ্রবাহ। তোমরা স্বচ্ছল হবে। ফিরে পাবে শারীরিক ও আর্থিক বল-বীর্যের বৈভব । এখানে উল্লেখিত “কুওয়াত' শব্দটির অর্থ দৈহিক শক্তি অসার সান |||], 8111001118,001

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।