Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

এখানে তাদেরকে বলা হয়েছে 'উমাম'। অথবা 'মিম্মান' শব্দটির মিন অব্যয়টি এখানে ব্যবহৃত হয়েছে সৃচনার্থে। অর্থাৎ তারা সহ তাদের পরবর্তী বংশধরেরাও আল্লাহ্‌র দেয়া শান্তি ও কল্যাণের অধিকারী (যদি তারা হজরত নুহের সঙ্গীদের মতো ইমানদার হয়)। মোহাম্মদ বিন কা'ব কারাজী বলেছেন, কিয়ামত পর্যন্ত আগমনরত সকল বিশ্বাসীই এই মর্যাদার আওতাভূত | একটি জটিলতাঃ আয়াতের বিবরণভঙ্গি দৃষ্টে প্রতীয়মান হয় যে, হজরত নুহের বংশ থেকেই জন্ম লাভ করে চলেছে পরবর্তী মানবতা । অন্যান্য সহআরোহী থেকে ময়। প্রকৃত ঘটনা তাহলে কী? সহআরোহী | তাদেরকে উদ্দেশ্য করেই আয়াতে বলা হয়েছে “মিম্মাম মায়াক' ৷ এতে করে বুঝা যায়, তাদের বংশধরেরাই প্রাবনপরবর্তী পৃথিবীর বাসিন্দা । অন্যান্য আরোহীর বংশবিস্তার আর ঘটেনি । এরপর বলা হয়েছে__ “অপর সম্প্রদায় সমূহকে জীবন উপভোগ করতে দিবো, পরে আমার পক্ষ থেকে মর্মন্ত্রদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে । একথার অর্থ_ হজরত নুহের পরবর্তী সত্যপ্রত্যাখ্যানকারী সম্প্রদায়কে এই পৃথিবীর জীবন সম্ভোগ করার সুযোগ দান করবো। এরপর মৃত্যু-উত্তর জীবনে তাদেরকে দিবো কঠোর শাস্তি । কোনো কোনো আলেম বলেছেন, এখানে “উমাম' শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে হজরত হুদ, হজরত লুত ও হজরত শোয়াইবের সম্প্রদায়ের সত্যপ্রতাখ্যানকারীদেরকে । পরের আয়াতে (৪৯) বলা হয়েছে__ "এই সমস্ত অদৃশ্যলোকের সংবাদ আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি, যা তুমি ইতোপূর্বে জানতে না এবং তোমার সম্প্রদায়ও জানতো না? একথার অর্থ-_ হে আমার প্রিয় রসুল মোহাম্মদ! এতক্ষণ ধরে অদৃশ্যলোক থেকে প্রত্যাদেশের মাধ্যমে সুদূর অতীতের নুহ নবী ও তার সম্প্রদায়ের কৃত্াত্ত আপনাকে জানালাম । এ সকল ঘটনা আপনি ও আপনার সম্প্রদায়ের লোকেরা আগে কখনো শোনেনি । আপনি তো অক্ষরের অমুখাপেক্ষী । তাই বিগত যুগের আসমানী কিতাবসমূহ অধ্যয়ন ব্যতিরেকেই আপনাকে এসকল তথ্য জানানো হলো । আর আপনার মাধ্যমে জানানো হলো আপনার সমকালের ও ভবিষ্যতের সকল পাঠক ও শ্রোতাকে। এই অলৌকিকত্ব আপনার রেসালতের প্রকৃষ্ট প্রমাণ নয় কি? শেষে বলা হয়েছে__ “সুতরাং ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম সাবধানীদের জন্য ।' একথার অর্থ __ হে আমার রসুল! নুহ নবীর ইতিবৃত্ত অনুধাবন করুন এবং এই উপদেশ গ্রহণ করুন যে. সত্যধর্ম প্রচারকদের জন্য ধৈর্যধারণ বাঞ্ছনীয় ৷ সুতরাং সত্যপ্রত্যাখ্যানকারীদের রর আচরণে মনোক্ষুণ্র হবেন না। নিশ্চয় জানবেন যে, শিরিক ও অবাধ্যতা থেকে যারা সাবধান (মুন্তাকী), তাদের জন্যই রয়েছে শুভ পরিণাম । অনার মধ্যাও |||] 10011 8,00

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।