Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ٦٢٢
📝 نص 📖 PDF

পরের আয়াতের (৪৬) মর্মীর্থ হচ্ছে__ আল্লাহতায়ালা বললেন, হে আমার নবী! প্রকৃত তত্ব শোনো। ইমানদারের সঙ্গে কাফেরের অক্ষয় ও কল্যাণকর কোনো সম্পর্ক নেই। তুমি ইমানদার । আর সে কাফের । সুতরাং কিনান তোমার পুত্র হলেও তোমার পরিবার-পরিজনের অন্তর্তৃত নয়। সে অসৎ। আমার পূর্ব সিদ্ধান্ত ছিলো, সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে আমি জলমগ্র করে ধ্বংস করবো । বাচাবো কেবল তোমাকে, তোমার বিশ্বাসবান ও বিশ্বাসবতী পরিবার পরিজন ও অন্যান্য বিশ্বাসীদেরকে । আমার এই সিদ্ধান্তই আমি কার্যকর করেছি। তুমি একথা বুঝতে পারোনি ৷ তাই তাকে রক্ষার অনুরোধ করেছো । না জেনে এরকম অনুরোধ করা নির্বোধজনোচিত কর্ম তুমি তো আমার নবী। আমার একান্ত প্রিয়ভাজন। সুতরাং এরকম অসমীচীন অনুরোধ জ্ঞাপন তোমার জন্য শোভনীয় নয়। আর কখনো এরকম কোরো না। এটাই আমার উপদেশ। বাগবীর বর্ণনায় এসেছে, হাসান বসরী ও মুজাহিদ বলেছেন, কিনান আসলে হজরত নুহের পুত্র ছিলো না। সে ছিলো ব্যভিচারজাত। ইমাম আবু জাফর বলেছেন, কিনান ছিলো: তার মায়ের পূর্বতন স্বামীর সন্তান। এ কারণেই হজরত পরিবারভূত)। 'মিনী' (আমার ওরসজাত পুত্র) __এরকম বলেননি । হজরত ইবনে আব্বাস, হজরত সাঈদ ইবনে যোবায়ের, জুহাক প্রমুখ বিজ্ঞজনের অভিমত হচ্ছে, কিনান হজরত নুহের ওঁরসজাত সন্তানই ছিলো । তাকে ব্যতিচারজাত বললে একজন নবীর স্ত্রীকে ব্যভিচারিণী বলতে হয়। কিন্তু এরকম হওয়া অসম্ভব । সুতরাং এখানে "হে নুহ্‌! সে তোমার পৰিবারভুক্ত নয়'_ কথাটির অর্থ হবে, সে তোমার ধর্মমতানুসারী নয়। সে কাফের। আর কাফের কখনো ইমানদার পরিবারের প্রকৃত সদস্য নয়। আর তুমি যেনো অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ো না' কথাটির অর্থ হবে এখানে এরকম__- হে আমার নবী! শতাব্দীর পর শতাব্দী উৎপীড়নে অতিষ্ঠ হয়ে তুমি নিজেই তো সত্যপ্রত্যাখ্যানকারীদের ধ্বংসের আবেদন জানিয়েছিলে। আবার নিজেই তাদের একজনের জীবন রক্ষার আবেদন জানাচ্ছো ৷ এটা অজ্ঞজনোচিত কর্ম নয় কিঃ শায়েখ আবু মনসুর বলেছেন, কিনান ছিলো মুনাফিক । অর্থাৎ প্রকাশ্যতঃ সে ছিলো বিশ্বাসী । কিন্ত্র অন্তরে অবিশ্বাসী । হজরত নুহ তার প্রকাশ্য অবস্থা দেখেই জানতেন না। তার জীবন রক্ষার আকাংখাও করতেন না। কারণ ইতোপূর্বে তাকে জানানো হয়েছিলো, সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য সুপারিশ নিষিদ্ধ। উল্লেখ্য যে, শায়েখ আবু মনসুরের এই অভিমতটি যথার্থ নয়। কারণ হজরত নুহ কিনানকে বলেছিলেন, “হে আমার পুত্র! আমাদের সঙ্গে আরোহণ করো । সত্যপ্রত্যাখ্যান- তাফসীরে মাযহারী/৬২ ॥|11.011100117.00

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.