কর্দম । হজরত নুহ্ বুঝলেন, বন্যার পানি আর নেই। শীঘ্বই অবতরণ করা যাবে । তিনি অবাধ্য কাকটির প্রতি অতুষ্ট হলেন। আর প্রসন্ন হলেন কবুতরটির প্রতি । কাককে বললেন, জনবসতিতে তোমার উপস্থিতি হবে তোমার জন্য ভীতিকর । তখন থেকে কাক মনুষ্য সমাজে বসবাস করতে পারে না। কিন্ত হজরত নুহের আশীর্বাদে কবুতর বাস করে মানুষের গৃহসীমানায় । আবদ ইবনে হুমাইদ, ইবনে মুনজির ও আবু শায়েখ কর্তৃক বর্ণিত হয়েছে, কাতাদা আমাদেরকে বলেছেন, হজরত নুহ ও তার সাথীদেরকে বহনকারী নৌকাটি প্রলয়ংকরী বন্যায় ভাসতে শুরু করেছিলো দশই রজবে। দীর্ঘ একশত পঞ্চাশ দিন ধরে পানিতে ভেসে ভেসে চলার পর দশই মহররমে সেটি ঠেকে গিয়েছিলো জুদী পাহাড়ের গায়ে। যাত্রীরা সেখানেই নেমেছিলেন । খালেদ ইবনে যাইয়াত সূত্রে ইবনে আসাকেরের বর্ণনায় অতিরিক্ত বর্ণিত হয়েছে এই কথাটুকু__ প্রকাশার্থে আজ সকলে রোজা রাখো । বাগবী লিখেছেন, দশই রজব নৌকাটি ভেসেছিলো। তাসতে ভাসতে যখন কাবা শরীফের স্থানে পৌছলো তখন অদৃশ্য থেকে ঘোষিত হলো সাতটি আওয়াজ । বন্যাগ্রস্ত হওয়ার আগেই কাবাকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ্্পাক। বানের পানি কমেছিলো দীর্ঘ ছয় মাস পর। মহাপ্রাবনের নবী তার অনুচরবৃন্দসহ ভূঁ-পৃষ্ঠে অবতরণ করেছিলেন দশই মহররম তারিখে ! সেদিন কৃতজ্ঞতার নিদর্শন- স্বরূপ তিনি রোজা রেখেছিলেন । অনুচরবৃন্দকেও রোজা রাখতে বলেছিলেন। কেউ কেউ বলেছেন, কাফেরদের মধ্যে রক্ষা পেয়েছিলো কেবল উজ বিন উনুক। অস্বাভাবিক রকমের দীর্ঘ উজের কটিদেশ পর্যন্ত ডুবেছিলো বানের পানিতে । হজরত নুহের নৌকা নির্মাণের জন্য সে বহন করে আনতো শাল কাঠের ভারী স্ত্রপ। কিছু কাঠ নাকি সে সিরিয়া থেকেও বয়ে নিয়ে এসেছিলো। সে কারণেই রক্ষা পেয়েছিলো সে। আমি বলি, উজের বিবরণটি কোরআন মজীদের বর্ণনার বিরুদ্ধে । কোরআনে বলা হয়েছে 'নুহ বললো, হে আমার প্রভৃপালক! ভূঁ-পৃষ্ঠের কোনো কাফেরকে অব্যাহতি দিবেন না।' অন্যত্র বলা হয়েছে, “সীমালংঘনকারীরা আল্লাহ্র রহমত থেকে িচ্ছিন্ন হয়ে গেলো।' আর এক জায়গায় বলা হয়েছে 'সেদিন আল্লাহ্র আক্রোশ থেকে কেউ রক্ষা পায়নি।' এরকম সুস্পষ্ট প্রমাণের পর উজের কল্পকাহিনীটিকে কিছুতেই গ্রহণ করা যায় না। সম্ভবতঃ কিংবদত্তিটি পথভ্রষ্ট ইহুদী খৃষ্টানদের নিজস্ব রচনা । অনলীরে মহরা» |||, আ1100|18,00
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।