Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ 622
📝 Text 📖 PDF

পথের অনন্ত পর্বাজনাকে । আমরা যে মানুষ নিসর্গের নেতৃত্বাধিকারী । শেষফতম ও শ্রেষ্ঠতম প্রত্যাদিষ্ট পুরুষ কর্তৃক আনীত মহাকল্যাণের পতাকাবাহী । আমাদের অস্যুদয় ঘটানো হয়েছে কল্যাণের জন্য! দেয়া হয়েছে দায়িতৃ-দীপিত জীবন। তাই পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ নিশ্চিত করাই আমাদের ধর্ম । নিজের জন্য । দেশবাসীর জন্য। বিশ্ববাসীর জন্য । সকল মানবের জন্য ৷ সকল মানবীর জন্য । অনস্তিত্বের পটভূমিতে আমাদের অস্তিত্বকে চিরস্থায়ীরূপে মুদ্রিত করেছেন কে? কে দিয়েছেন বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রেম, সংবেদনশীলতা? কে উন্মোচন করেছেন আমাদের জন্য অনন্ত সফলতার নির্নিমেষ তোরণ? আমাদের আশ্রয়ণ, জীবনোপকরণ, স্বজন-বন্ধন, ভিতর ও বাইরের শতসহস্র সৌন্দর্যের অবাক বিচ্ছুরণ___ কার দান? কার দয়া? বৃষ্টিবাহী মেঘ, দিবস ও বিভাবরীর বিবর্তন, নক্ষত্রথচিত মহাকাশ, বিভঙ্গিত বাতাস, পুষ্প, বৃক্ষ, পতঙ্গ, প্রজাপতি, পাখি __ এ সকল নিদর্শন তবে কার? এতো দূপে ও রহস্যে সাজানো হয়েছে আমাদের প্রতিবেশ কার জন্য? মানুষের জন্যই নয় কি? তবে কেনো মানুষ আত্মসমর্পণ করবে বিস্মরণের কাছে, অযথার্থ ব্যতিব্যস্ততার কাছে, অশুভ ও অন্যায়ের কাছে, লোভের কাছে, হিংস্রতার কাছে, প্রবৃত্তির কাছে? পথযাত্রীরা সাবধান! হুশিয়ার! অবসন্্রতা, অবসাদ, স্থবিরতা --_ সবকিছু ভেদ করতে হবে আমাদেরকে । যুদ্ধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে । অকল্যাণের বিরুদ্ধে । অসুন্দরের বিরুদ্ধে। নির্বিবেকতার বিরুদ্ধে। বিকৃতির বিরুদ্ধে । অজ্ঞতার বিরুদ্ধে। আমাদের পরম প্রেমময় প্রতুপ্রতিপালক আমাদেরকে এ রকমই নির্দেশ করেছেন৷ আমাদের জন্যই যুগে যুগে প্রেরণ করেছেন তার প্রিয় প্রেরিত পুরুষগণকে । আকাশী গ্রন্থগুলোকে । তাই আমরা পথনির্দেশহীন যেমন নই, তেমনি নই নিরাশ্রয়। মহামানবতার শেষতম প্রবাহ আমরা । শেষতম, পূর্ণতম ও শ্রেষ্ঠতম রসুলের মহাসৌভাগ্যশালী উম্মত। তিনি তো ছিলেন অক্ষরের অমুখাপেক্ষী-___ উম্মী। সরাসরি তিনি আহরণ করেছেন জ্ঞান, জ্ঞানের মূল কেন্দ্র থেকে । প্রকৃত অর্থে যিনি মহাজ্ঞানী __ সেই পরম মহিমময় পবিত্র সন্তা থেকে৷ সুতরাং প্রকৃত জ্ঞানান্বেষীকে তার পথে সমর্পিত হতেই হয় । আশ্রয় করতে হয় নির্দর্পিত জীবনকে | সমর্পণশোভিত আয়ুফালকে । সামনে সায়াহ্ু । সময় ক্ষেপণ করবার মতো সময় আর কোথায়? লজ্জিত ও অনুতত্ত হবার এইতো সময় । সীমাবদ্ধতা ও নশ্বরতার গ্লানি মোচনের এইতো সুযোগ । তওবার তৃষিত তোরণ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এইতো এখানে জ্ঞান ও প্রেমের মহা আয়োজন । চেতনা ও বেদনার মহান মজলিশ ৷ চিরস্তনতার চন্দ্রালোক । অক্ষয়তার অবাক পুস্প। নিসর্গোত্তর নৈশব্দের নিঃসীম আওয়াজ। এসো সত্তার সাম্রাজ্যে । সত্যের স্বাপ্রিকতায় ৷ সত্তাতীত সৌরভে। এইতো এখানে পরিত্রানের জাগ্তত জোয়ার__ চিরঅব্যয়, চিরঅক্ষয় মহাগ্রন্থ আলকোরআন। নির্ভুল পথনির্দেশক এই কোরআনের যথাভাষ্যও তো সতত প্রস্তুত। এই নিখুঁত, নির্মল ও নির্নিমেষ আয়োজন সুসম্পন্ন করেছেন তিনিই___ যার উপরে ত্রমাগত তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছে এর বিভিন্ন আয়াত ও সূরা । কথা দিয়ে, আচরণ দিয়ে, জীবন দিয়ে তিনিই তো প্রতিষ্ঠা করেছেন এই কোরআনের জীবন্ত ব্যাখ্যা, প্রাণময় বিশ্রেষণ__ যথাযথ তাফসীর । এভাবেই সুপ্রোথিত হয়েছে তাফসীর শান্ত্রের মহান মহীরুহ। সেই মহা মহীরুহের এক কালজয়ী কমলের নাম তাফসীরে মাযহারী । জ্ঞানের রাজ্যে এ যেনো এক অপ্রতিরোধ্য উপপ্রব । অজেয় আলোক্তত্ত। ॥|॥11.011100117.001

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.