না। ভয়ংকর তরঙ্গমালা ভাসিয়ে নিয়ে গেলো তাকে। আল্লাহপাক তখন ছিলেন রোষতপ্ত। তার করুণার বিন্দুবৎ প্রকাশও যদি তখন থাকতো তবে তিনি নিশ্চয় ওই শিশু ও তার মাতাকে রক্ষা করতেন। আমি বলি, ইতোপূর্বে বর্ণিত হয়েছে, মহাপ্রাবনের কয়েক বহসর পূর্ব থেকেই হজরত নুহের সম্প্রদায়ের রমণীরা বন্ধ্যা হয়ে গিয়েছিলো । এতে করে বুঝা যায় প্লাবনের প্রাক্কালে কারো কোনো শিশু পুত্র ছিলো না। সুতরাং মা ও শিশুর নিমজ্জিত হওয়ার ঘটনাটি অসংগত বলে মেনে নিতে হয়। টব শাক ভাবা টির লা ্ে ঠর্ার্প পা ৯১৩ ৫১5701,95 ্ ৮০515 90৯ ১৩50%৮4৩৬০৪৩৯৮৭০০৬৯০/৪ 0 ইহার পর বলা হইল, “হে পৃথিবী! তুমি তোমার পানি শোষণ করিয়া লও এবং হে আকাশ! ক্ষান্ত হও ।' ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হইল, নৌকা জুদী পর্বতের উপর স্থির হইল এবং বলা হইল 'ধ্বংসই সীমা লংঘনকারী সম্প্রদায়ের পরিণাম ।" আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে__ মহাপ্লাবনের মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ্্পাকের নির্দেশ ঘোষিত হলো, হে পৃথিবী! তোমার অভ্যন্তর থেকে যে পানি তুমি উদ্গীরণ করেছিলে তা শোষণ করে নাও। পৃথিবী নির্দেশ পালন করলো । রয়ে গেলো বৃষ্টির পানি। পুনরায় ঘোষিত হলো, হে আকাশ! ক্ষান্ত হও । বন্ধ হয়ে গেলো বৃষ্টি! বানের পানি কমতে শুরু করলো । এভাবে প্রশমিত হলো আল্লাহ্র গজব। ভূ-পৃষ্টে সৃষ্টি হলো অনেক গস্রোতবতী নদী। নিশ্চিহ্ন হয়ে গেলো কাফেরকুল। হজরত নুহের নৌকা ঠেকলো মোসেল শহরের সন্নিকটে অথবা সিরিয়ার জুদী পাহাড়ে। পুন£ঘোষিত হলো, আল্লাহ্র কৃপাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন হওয়া ও ধ্বংস হওয়াই সীমালজ্ঘনকারীদের পরিণাম । বাগবী বলেছেন, কোথাও মৃত্তিকা জেগে উঠলো কি না, তা জানবার জন্য হজরত নুহ তার নৌকা থেকে ছেড়ে দিলেন একটি কাক! কাকটি দেখলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সীমালজ্বনকারীদের গলিত মখিত মরদেহ। মৃততক্ষণে মগ্ন হয়ে গেলো সে। নৌকায় ফিরে যাবার কথা ভুলে গেলো । হজরত নুহ এবার পাঠালেন একটি কবৃতরকে ৷ কিছুকাল পর ফিরে এলো কবুতরটি। হজরত নুহ দেখলেন, কবুতরটির পায়ে লেগে রয়েছে জয়তুনের ঝরা পাতা ও ভাফসীরে মাযহারী/৫৯ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।