Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ “নুহ তার পুত্র, যে তাদের থেকে পৃথক ছিলো তাকে আহ্বান করে বললো, হে আমার পুত্র! আমাদের সঙ্গে আরোহণ করো এবং সত্যপ্রত্যাখ্যানকারীদের সঙ্গী হয়ো না।' হজরত নুহের এক পুত্র ছিলো কাফের । তার নাম ছিলো কিনান অথবা উবাইদ বিন উমাইর ইয়াম । আলোচ্য বাক্যে তার কথাই বলা হয়েছে। এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “সে বললো, আমি এমন এক পর্বতে আশ্রয় নিবো যা আমাকে প্রাবন থেকে রক্ষা করবে।' এ কথার অর্থ__ কিনান বললো, প্রাবনের ভয় আমার নেই । যত প্লাবনই হোক সুউচ্চ পর্বত তো আর ডুববে না । আমি তেমনি একটি প্রাবন মুক্ত পাহাড়ে উঠে আত্মরক্ষা করবো । এরপর বলা হয়েছে__ “সে বললো, আজ আল্লাহ্‌র বিধান থেকে রক্ষা করবার কেউ নেই, রক্ষা পাবে সে যাকে আল্লাহ্‌ দয়া করবেন” এ কথার অর্থ __ হজরত নুহ বললেন, এ প্রাবন তো সেই প্রাবন নয়। এটা হচ্ছে আল্লাহ্র গজব। আজ এই বিধান জারী করা হয়েছে যে, সকল সত্যপ্রত্যাখ্যানকারীকে আজ এই মহাপ্লাবনে ডুবিয়ে মারা হবে । আজ আল্লাহ্‌ যাকে দয়া করবেন, সেই কেবল রক্ষা পাবে। সুতরাং হে আমার পুত্র! বাঁচতে যদি চাও, তবে আল্লাহ্র বিশেষ দয়ার প্রতীক এই নৌকায় আরোহণ করো । পাহাড়-পর্বত কোনো কিছুই আজ তোমাকে রক্ষা করতে পারবে না। শেষে বলা হয়েছে__ 'এরপর তরঙ্গ তাদেরকে বিচ্ছিন্ন করে দিলো এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো ।' একথার অর্থ_-_ কথোপকথনের সময় পিতা ও পুর্রের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ালো একটি বিশাল তরঙ্গ । ওই তরঙ্গ মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেলো কিনান। হয়ে গেলো অন্যান্য নিমজ্জিত সত্যপ্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত । অর্থাৎ ডুবন্ত সত্যপ্রত্যাখ্যানকারীদের মতো সেও ডুবে গেলো অথৈ পানির তলায়। এক বর্ণনায় এসেছে, ওই মহাপ্রাবনের পানির উচ্চতা ছিলো সর্বোচ্চ পাহাড়ের চেয়েও দশ অথবা পনের হাত বেশী । বাগবী লিখেছেন, বানের পানি বাড়তে থাকলে এক মাতা তার শিশু পুত্রের জীবন রক্ষার জন্য অস্থির হয়ে উঠলো । সে শিশুকে বুকে জড়িয়ে নিয়ে আরোহণ করলো এক পাহাড়ে । কিন্তু পাহাড়ও ডুবতে শুরু করলো। মহিলাটি উঠে গেলো সর্বোচ্চ শিখরে । তরঙ্গবিক্ষুব্ধ ভয়াবহ বন্যা ভূবিয়ে দিলো শিখরটিকে । গলা পর্যন্ত ডুবে গেলো সে। দু'হাতে শিশুটিকে তুলে ধরলো উচ্চে। কিন্ত শেষ রক্ষা হলো তাফসীরে মাযহারী/৫৮ ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।