বর্ণনানুসারে কাতাদা বলেছেন, নৌকার পুরুষ আরোহী ছিলেন দশজন__ হজরত নুহ, তার তিন তনয় এবং হজরত নুহের পরিবার বহির্ভীত ছয়জন । এই দশজনের সত্রীরাও ছিলেন ওই নৌকায় । মুকাতিল বলেছেন, হজরত নুহের নৌকায় সর্বমোট আটাত্তরজন আরোহণ করেছিলেন । ওই আটাত্তরজনের অর্ধেক ছিলেন পুরুষ এবং অর্ধেক ছিলেন নারী ৷ হজরত ইবনে আব্বাসের বক্তব্যরূপে এক বর্ণনায় এসেছে-_- হজরত নুহের সহআরোহীগণের সংখ্যা ছিলো সর্বসাকুল্যে আশিজন ৷ তার মধ্যে একজন ছিলেন জুরহাস গোত্রভৃত। ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম ও আবু আশিজন আরোহণ করেছিলেন নৌকাটিতে । আর হজরত নুহ ছিলেন আরবী ভাষী। হজরত ইবনে আব্বাস একথাও বলেছেন যে, হজরত নুহ তার নৌকায় সর্বপ্রথম উঠিয়েছিলেন একটি পিপীলিকা । আর সবশেষে উঠিয়েছিলেন একটি গাধা । নৌকার দরজা দিয়ে প্রবেশকালে ইবলিশ গাধাটির লেজ ধরে আটকিয়ে দিলো। গাধাটি আর অগ্রসর হতে পারলো না। হজরত নুহ বললেন, আরে গাধা! ভিতরে প্রবেশ করছোনা কেনো? গাধাটি অগ্রসর হতে চেষ্টা করলো । কিন্তু পারলো না। হজরত নুহ বললেন, ভিতরে ঢোকো, যদিও তোমার সাথে শয়তান থাকে। অতর্কিতে একথা উচ্চারণ করলেন হজরত নুহ। শয়তান সুযোগ পেলো। সে গাধার লেজ ছেড়ে দিলো । গাধাটি ভিতরে ঢুকলো । সেও ঢুকলো তার সঙ্গে সঙ্গে । হজরত নুহ তাকে দেখতে পেয়ে বললেন, রে আল্লাহ্র দুশমন! তুই কিভাবে নৌকায় ঢুকলি? সে বললো, আপনি তো গাধাকে এরকম বললেন । হজরত নুহ বললেন, এক্ষুণি বের হয়ে যা। সে বললো, আপনার অনুমতি পেয়েছি। সুতরাং আপনি আর আমাকে বের করে দিতে পারবেন না। কেউ কেউ মনে করেন, হজরত নুহের নৌকায় শয়তানও আরোহণ করেছিলো । কিছুসংখ্যক বর্ণনাকারীর অভিমত এরকম--_ সর্প ও বৃশ্চিক তখন উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্র নবী! আমাদেরকেও নৌকায় উঠিয়ে নিন। হজরত নুহ বললেন, না। তোমরা মানুষকে কষ্ট দাও। সর্প ও বৃশ্চিক বললো, যদি কেউ আপনার নাম উচ্চারণ করে, তবে আমাদের ক্ষাতি থেকে নিরাপদ থাকবে । অদ্যাবধি এই বিশ্বাসটি প্রচলিত যে, কেউ “সালামুন আ'লা নুহিন্ ফিল আ'লামীন" পাঠ করলে সাপ ও বিচ্ছু তাকে কামড়ায় না। হাসান বলেছেন, হজরত নুহ তার নৌকায় যে সকল প্রাণীকে উঠিয়েছিলেন, তারাই পরবর্তীতে শাবক অথবা ডিম্বের মাধ্যমে বংশ বৃদ্ধি করে । আর যে সকল প্রাণী নর্দমাজাত অথবা পচনক্রিয়ার মাধ্যমে জন্ম নেয়, তিনি সেগুলোকে তার নৌকায় ওঠাননি। তাফসীরে মাযহারী/৫৬ - ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।