এরপর বলা হয়েছে__- 'আমি বললাম, এতে উঠিয়ে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া ।' এখানে “জাওজাইন' অর্থ এক এক জোড়া ! বাগবী লিখেছেন, তখন বুঝবো কী রূপে? আল্লাহপাক সকল প্রাণীকে একত্র করলেন। হস্ত প্রসারিত করলেন হজরত নুহ। তার ডান হাতে এলো পুরুষ জাতীয় প্রাণী, আর নারী জাতীয় প্রাণী এলো বাম হাতে । এভাবে জোড়া নির্ধারণ করে তিনি সেগুলোকে নৌকায় উঠালেন। এরপর বলা হয়েছে__ যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যারা বিশ্বাস করেছে তাদেরকে । একথার অর্থ__- হে আমার নবী নুহ্! জীবের এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে তোমার পরিবার পরিজনকে এবং তোমার অনুগামী বিশ্বাসীদেরকেও নৌকায় উঠিয়ে নাও। কিন্তু তোমার পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত সত্যপ্রত্যাখ্যান- কারীদেরকে উঠিয়ো না। কারণ প্লাবনে নিমজ্জিত হওয়াই তাদের অদৃষ্টলিপি। উল্লেখ্য যে, হজরত নুহের স্ত্রী ওয়াহিলা এবং তার উদরজাত পুত্র কিনান ছিলো কাফের । এখানে “যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে' কথাটি বলা হয়েছে তাদেরকে লক্ষ্য করে। শেষে বলা হয়েছে__“তার সঙ্গে বিশ্বাস করেছিলো অল্প কয়েকজন ।' এ কথায় বুঝা যায় হজরত নুহের সম্প্রদায়ের অধিকাংশই ছিলো কাফের । ইমানদার ছিলেন অল্প কয়েকজন । হজরত নুহের সহআরোহী ক'জন ছিলেন সে সম্পর্কে মতপৃথথকতা পরিদৃষ্ট হয়। কাতাদা, ইবনে জুরাইজ ও মোহাম্মদ বিন কা'ব কারাজীর মতানুসারে তাঁর সহআরোহী ছিলেন আটজন । হজরত নুহ্ নিজে, তার এক স্ত্রী, তিন পুত্র শাম, হাম ও ইয়াফিস ও তাদের তিন বধু। ইবনে জারীর ও আবু শায়েখের বর্ণনায় এসেছে, ইবনে জুরাইজ বলেছেন, হজরত নুহের সঙ্গে নৌকায় উঠেছিলেন তার তিন পুত্র ও তিন পুত্রবধূ। পুত্রগণের নাম ছিলো শাম, হাম ও ইয়াফিস। ভাসমান ওই নৌকায় আপন স্ত্রীর সঙ্গে একান্তে মিলিত হয়েছিলেন হাম । একারণে হজরত নুহ অভ্ুষ্ট হয়েছিলেন তার প্রতি । ফলে, হামের স্ত্রী প্রসব করেছিলো ঘোর কৃষ্ণবর্ণ একটি সন্তান । আ'মাশ বলেছেন, তিন পত্বী। বর্ণিত উক্তিগুলো কোরআনের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । কারণ এখানে পরিবার পরিজন ছাড়াও বলা হয়েছে 'এবং যারা বিশ্বাস করেছে তাদেরকে ।' এক ॥॥.01100|18.00] পস্টীল সর
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।