Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

আবদ ইবনে হুমাইদ, ইবনে আবী হাতেম ও আবু শায়েখের বর্ণনায় এসেছে, কাতাদা বলেছেন, এখানে “তান্নূর' অর্থ হবে ভূপৃষ্ঠের উচ্চ স্থান। ইবনে আবী হাতেম বক্তব্যটির সম্পর্ক ঘটিয়েছেন হজরত ইবনে আব্বাসের সঙ্গে এবং “তান্নূর' থেকে মর্ম গ্রহণ করেছেন_ আইনুল ওয়ারদা | আইনুল ওয়ারদা সিরিয়ার একটি ঝর্ণার নাম । এক বর্ণনানুসারে হজরত আলীর অভিমত হচ্ছে “ফারাত্‌ তান্নূর' অর্থ__ ভোরের আলো প্রক্ষুটিত হলো, সকাল হলো । হাসান বসরী, মুজাহিদ ও শা"বীর মতে রুটি প্রস্তুত করার তন্দুরকে বলে তান্নূর। অধিকাংশ তাফসীরকার এই অভিমতটিকে গ্রহণ করেছেন। আতিয়ার বর্ণনানুসারে হজরত ইবনে আব্বাসের অভিমতও এরকম । ইবনে জারীর ও ইবনে আবী হাতেম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস আলোচ্য বাক্যের অর্থ করেছেন এরকম__ যখন উনুন থেকে পানি উৎসারিত হলো । হাসান বর্ণনা করেছেন, প্রথম জননী হজরত হাওয়ার একটি প্রস্তর নির্মিত উনুন ছিলো। ওই উনুনটি বংশানুক্রমে পেয়েছিলেন হজরত নুহ। তার প্রতি প্রত্যাদেশ হয়েছিলো__ ওই উনুন থেকে জলোৎসারণ দেখতে পেলে নৌকায় আরোহণ কোরো । কথিত তন্দুরের চুলাটি কোথায় ছিলো, সে সম্পর্কে বিভিন্ন বিবরণ রয়েছে। মুজাহিদ ও শা'বী বলেছেন, উনুনটি ছিলো কুফা নগরীর প্রান্তদেশে। শা'বী শপথ করে বলেছেন, কুফানগরীর এক পাশে অবস্থিত ওই চুলা থেকেই উদগত হয়েছিলো পানির প্রস্রবণ। এখন কুফা মসজিদ যেখানে, সেখানেই হজরত নুহ্‌ নিমর্ণি করেছিলেন তার তরণী। চুলাটি ছিলো বাবে কুন্দার প্রবেশ পথের দক্ষিণ প্রান্তে । ওই চুলা থেকে পানি উদগিরিত হওয়াই ছিলো প্রাবন শুরুর আলামত । ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আলী বলেছেন, কুফা মসজিদের বাবে কুন্দার পাশ থেকেই উচ্ছৃসিত হয়েছিলো জলস্রোত। শা'বীর মধ্যস্থতায় আবু শায়েখ কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আলী শপথ করে বলেছেন, মসজিদটি মুসলমানদের প্রধান চারটি মসজিদের একটি । মসজিদুল হারাম ও মসজিদে নববী ছাড়া অন্য কোনো মসজিদে দশ রাকাত নামাজ পড়ার চেয়ে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়াকে আমি প্রিয় বিবেচনা করি। ওই মসজিদের ডান পাশে কেবলার দিকে ছিলো তন্দুরের চুলাটি। মুকাতিল বলেছেন, চুল্লিটি ছিলো প্রথম পিতা হজরত আদমের । সিরিয়ার আইনুল ওয়ারদাতে রক্ষিত ছিলো চুল্পিটি। এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, চুল্লিটি ছিলো হিন্দে । কিন্তু এ ব্যাপারে নিশ্চিত হওয়া মুশকিল যে, এই হিন্দ কি হিন্দুস্থান, না ইরাকের হিন্দ নামক স্থান। হজরত ইবনে আব্বাসের বর্ণিত উক্তিটি বর্ণনা করেছেন ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম, আবু শায়েখ ও হাকেম । হাকেম বলেছেন, উক্তিটি বিশুদ্ধ । আসর মনহনাঞ |||, 811100]18,001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।