সম্প্রদায় প্রধানদের ব্দ্রপের জবাবে হজরত নুহ বলতেন, তোমরা আমাদেরকে উপহাস করছো । কিন্তু শুনে নাও, একদিন আমরাও তোমাদেরকে এভাবে উপহাস করবো । অর্থাৎ এখন যেভাবে তোমরা আমাদেরকে উপহাস করছো, আগামীতে তেমনি তোমাদেরকে উপহাস করবো তোমাদের সলিল সমাধির সময় এবং তোমাদের নরকবাসের সময় । যেমন তোম্নরা আমাদেরকে নির্বোধ ভাবছো, তেমনি তখন তোমাদেরকেও নির্বোধ ভাববো আমরা । এই ব্দ্রপের মাশুল তোমাদেরকে দিতেই হবে । অচিরেই তোমরা জানতে পারবে কার উপর আসবে লাঞ্তুনাদায়ক শাস্তি এবং কার উপর স্থায়ী শাস্তি হবে অনিবার্য । বাগবী লিখেছেন, ইহুদীরা মনে করে, হজরত নুহের উপর আল্লাহ্পাকের নির্দেশ ছিলো এ রকম-_ নৌকা বানাতে হবে গোফর অথবা শাল কাঠ দিয়ে। অগ্রভাগ ঝুঁকে থাকবে সামনের দিকে । তেলের সঙ্গে ধুপ মিশিয়ে পালিশ করতে হবে ভিতর ও বাহির । নৌকার দৈর্ঘ্য হতে হবে আশি হাত, প্রস্থ পঞ্চাশ হাত এবং গভীরতা ত্রিশ হাত। আর নৌকাটি হতে হবে ব্রিতলবিশিষ্ট ৷ আল্লাহ্পাকের এই পরিকল্পনা অনুসারে হজরত নুহ্ তার নৌকা নির্মাণ করেছিলেন। হজরত ইবনে আব্বাস থেকে ইসহাক বিন বাশার এবং ইবনে আসাকের উল্লেখ করেছেন, কিশৃতি নির্মাণের নির্দেশ পেয়ে হজরত নুহ্ নিবেদন করলেন, তক্তা কোথায় পাবো? আল্লাহপাক জানালেন, গোফর অথবা শাল গাছ বপন করুন। তিনি তাই করলেন। গাছ বেড়ে উঠার জন্য অপেক্ষা করলেন বিশটি বছর। ওই বিশ বছর তিনি আর ধর্ম প্রচারের কাজ করেননি । বিরুদ্ধবাদীরাও আর অত্যাচার করেনি। শাল বৃক্ষগুলো যখন পরিণত হলো, তখন তিনি সেগুলোকে কেটে ফেঁড়ে তক্তা বানালেন। শুকিয়ে নিলেন ভালো করে। তারপর নিবেদন করলেন, হে আমার মহাপ্রজ্ঞাধর প্রতুপ্রতিপালক! কী ধরনের গৃহ তৈরী করবো ? আল্লাহপাক জানালেন, ত্রিতলবিশিষ্ট । সম্মুখভাগ হবে মোরগের মাথার মতো। পশ্চাৎভাগ হবে মোরগের পুচ্ছের মতো! আর মধ্য ভাগ হবে পাখির বুকের মতো সামনের দিকে প্রসারিত । দু'পাশে থাকবে দরজা । দরজা দুটোর চারপাশ বেধে দিতে হবে লোহা দিয়ে। এরপর আল্লাহ্ হজরত জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন কিশৃতি নির্মাণের সকল কলাকৌশল । হজরত আবদুল্লাহ ইবনে আমর ও হজরত কা'ব থেকে হজরত সাঈদ ইবনে মুসায়্যেইবের মাধ্যমে ইবনে আসাকেরও এরকম বর্ণনা করেছেন । বাগবীর বর্ণনায় এসেছে-__ হজরত ইবনে আব্বাস বলেছেন, দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে নির্মিত হয়েছিলো হজরত নুহের নৌকা । সে নৌকার দৈথ্য ছিলো তিনশত হাত, প্রস্থ পঞ্চাশ হাত এবং উচ্চতা ত্রিশ হাত। কাঠের তক্তা দ্বারা নির্মিত ওই নৌকাটির ছিলো তিনটি তলা । নিচের তলায় ছিলো বন্য প্রাণী ও হিংস্র জানোয়ার । মধ্যম তলায় ছিলো উট, ঘোড়া ইত্যাদি গৃহপালিত পশু । আর উপরের তলায় পানাহারের সামগ্রী ও অত্যাবশ্যকীয় জিনিসপত্র নিয়ে অবস্থান গ্রহণ করেছিলেন হজরত নুহ ও তাঁর সঙ্গীগণ। আসার যর ||| 2|100118,001
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।