Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে___ “তুমি আমার তত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমালংঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বোলো না।' এখানে “আমার প্রত্যাদেশ'(ওহী) অনুযায়ী কথাটির অর্থ হবে আমার নির্দেশ অনুযায়ী । হজরত ইবনে আব্বাস বলেছেন_ এখানে 'আইনুন' শব্দটির অর্থ হবে, দৃষ্টি (দৃষ্টির সম্মুখে)। মুকাতিল বলেছেন, জ্ঞান (জ্ঞানের আওতায়)। কেউ কেউ বলেছেন, পৃষ্ঠপোষকতায় বা তত্ত্বাবধানে চাক্ষুষ তত্া- বধানই অধিকতর কার্যকর ৷ তাই এখানে অর্থ করা হয়েছে-_- আমার তত্বাবধানে (আমার চোখের সামনে)। এভাবে মর্মার্থ দাড়িয়েছে___ হে আমার প্রিয় নবী নুহ! আপনি আমার সুদৃষ্টিসন্তুত তত্ত্াবধান ও আমার প্রত্যাদেশিত নির্দেশানুসারে একটি নৌকা নির্মাণ করুন এবং যারা সীমালংঘনকারী, তাদের সম্পর্কে আমার নিকটে কোনো সুপারিশ করবেন না। এরপর বলা হয়েছে__ “তারা তো নিমজ্জিত হবে ।' একথার অর্থ, হে আমার নবী! এটা সুনিশ্চিত যে, আপনার সম্প্রদায়ের সীমালংঘনকারীদেরকে পানিতে ডুবিয়ে মারা হবে। এটাই তাদের ললাটলিপি। হজরত নুহের কাহিনী লিপিবদ্ধকালে বাগবী লিখেছেন, তখন হজরত জিবরাইল হজরত নুহকে বললেন, হে ভ্রাতঃ নুহ! আপনার পালনকর্তা আপনাকে একটি নৌকা নির্মাণ করতে বলেছেন । হজরত নুহ বললেন, আমি তো নৌকা নির্মাণের কলাকৌশল জানি না। হজরত জিবরাইল বললেন, আপনি তো আপনার প্রভুপালকের সুদৃষ্টিজাত তত্ত্বাবধানে নির্মাণ কার্য শুরু করবেন । তাই একাজে সফলও হবেন। আর আমিও একে আপনার সহযোগী | হজরত নুহ নৌকা নির্মাণ শুরু করলেন। ধীরে ধীরে নির্মিত হলো একটি সুদৃশ্য তরণী। তরণীটির আকৃতি দীড়ালো পক্ষীর বক্ষদেশ সদৃশ । এরপরের আয়াতদবয়ের (৩৮ ও ৩৯) মর্যার্থ হচ্ছে__ হজরত নুহ তার সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে একটি বৃহদাকৃতির নৌকা নিমাণ করতে শুরু করলেন। লোকেরা দেখলো নৌকা নির্মাণ ছাড়া আর কোনো দিকেই তার দৃকপাতমাত্র নেই। বাগবী লিখেছেন, তখন হজরত নুহের সম্প্রদায়ের রমণীকুল হয়ে পড়লো বন্ধ্যা। রুদ্ধ হয়ে গেলো তাদের গর্ভধারণ ক্ষমতা । নৌকা নির্মাণে ব্যস্ত নবীর পাশ দিয়ে গমনাগমন কালে তীর সম্প্রদায়ের নেতারা বিভিন্নভাবে তাঁকে ঠাট্টা বিদ্রপ করতে শুরু করলো । কোথাও পানির কোনো চিহ্ন নেই। শুকনো মাটিতে চলেছে নৌকা তৈরীর মহা আয়োজন । এ দৃশ্য দেখে তারা কৌতুক বোধ করলো ঠাট্টা করে বললো, হে নুহ! তুমি তো আগে ছিলে নবী। এখন হয়েছো পরহিতৈষী। এক বর্ণনায় এসেছে, তারা জিজ্ঞেস করতো, কী করছো নৃহঃ তিনি জবাব দিতেন, একটি গৃহ নির্যাণ করছি, যা হবে সলিলে সঞ্গারমান। একথা শুনে হেসে উঠতো তারা তাফসীরে মাযহারী/৫১ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।