০৫৯1৮৮৮৪১1৯ অভিযান্রীরা সাবধান! বিস্মৃতির বিভ্রম তোমাদেরকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলেছে তথাকথিত সভ্যতার সংক্ষুব্ধ ব্যতিব্যস্ততা ৷ বিশ্বসংসার এখন নীড়হীন পাখির মতো । বিপর্যস্ত বিশ্বাসের মতো । অনিকেত অক্ষিবিক্ষেপের মতো । বিতর্কিত, বিড়ম্বিত ও বিক্ষত সমীক্ষণের মতো? সুতরাং পদবিক্ষেপ করো ধীরে, যথাবথ ছন্দে ও সুষমায় । পরিহার করো চাঞ্চল্য ও চমক । ভাবো । ভাবতে চেষ্টা করো । দারিদ্র জমেছে আমাদের জ্ঞানে ও প্রেমে, পার্থিবতায় নয়। ওঁদাসীন্যের ঘন কুয়াশা বিচ্ছিন্ন করে ফেলেছে আমাদেরকে প্রকৃত প্রজ্ঞা থেকে। আকাশজ এশ্বর্য থেকে । ক্রমে ক্রমে কমে যাচ্ছে আমাদের নিংশ্বাসের সংখ্যা । আযুর আতর । প্রশ্রয়ের পরিসর । অবকাশের আঘ্রাণ। আমরা কি এবার দৃষ্টি ফেরাবো না মহাজীবনের দিকে? অনিঃশেষ আত্মার দিকে? মহাসৃষ্টির উৎসের দিকে । সকল উৎসারণের আনুরূপ্যবিহীন মহাসৃজকের দিকে? একটি মহৎ উদ্দেশ্য পরিপূরণের জন্য এ পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদেরকে । পাঠানো হয়েছে পরীক্ষা করবার জন্য। বুঝবার জন্য-_ আমাদের অক্ষমতাকে, অসম্পূর্ণতাকে, সম্ভীবনাকে। দেখবার জন্য__ আমাদের মধ্যে কে সচেতন, কে নয়।
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.