গ্রন্থ (প্রত্যাদেশ) রচনা করে থাকি, তবে আমিই আমার অপরাধের জন্য দায়ী হবো। আর তোমাদের কৃতকর্মের জন্য দায়ী হবে তোমরা । কিছুতেই তোমাদের অপরাধের দায় আমার উপরে বর্তাবে না। তোমাদের অংশীবাদিতা ও সত্য- প্রত্যাখ্যান থেকে আমি মুক্ত ও পবিত্র। জুহাকের মাধ্যমে বাগবী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হজরত নুহ আ.কে তার সম্প্রদায়ের লোকেরা নির্মম প্রহারে জর্জরিত করতো । প্রহত হয়ে তিনি কখনো কখনো মাটিতে ঢলে পড়ে অজ্ঞান হয়ে ঘেতেন। লোকেরা খুশী হতো। মনে করতো, তিনি পরলোকগমন করেছেন। অচেতন নবীকে তারা বস্তাচ্ছাদিত করে ফেলে রেখে আসতো তাঁরই গৃহে। কিন্ত দেখা যেতো দু'একদিন পরে জ্ঞান ফিরে পেয়ে আহত নবী পুনরায় শুরু করতেন সত্যধর্মের অন্তরঙ্গ প্রচার 1 এক বর্ণনায় এসেছে, জনৈক বৃদ্ধ তার ছেলের সঙ্গে পথ চলতে চলতে সাক্ষাত পেলো হজরত নুহের | বৃদ্ধটি বললো, বস, সাবধান! এই বুড়োর খপ্পরে পোড়ো না। সে কিন্তু পাগল। ছেলেটি বললো, লাঠিটা দিনতো । একথা বলেই পিতার লাঠিটি নিলো সে। উপর্যুপরি প্রহার করতে লাগলো বয়োবৃদ্ধ নবীকে। তখন আহত নবীকে লক্ষ্য করে প্রেরিত হলো প্রত্যাদেশ। সেই প্রত্যাদেশগুলোর কথাই বিবৃত হয়েছে পরবর্তী আয়াতগুলোতে এভাবে__ সুরা হুদঃ আয়াত ৩৬ বৃ প্র ৩৩ পু ১২ রা হও ৯% 5৭6 গঠ 1 তি ১৯১০৮৯৪৬১1৬৩৯ ৩৪৫৮৮৩৮০1৪৮ 1 পা পাত, ০৪৫৮2 ০৩2১৬ এ৬০৯ 7 নূহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল,"যাহারা বিশ্বাস করিয়াছে তাহার! ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেহ কখনও বিশ্বাস করিবে না। সুতরাং তাহারা যাহা করে তজ্জন্য তুমি ক্ষোভ করিও না। আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার প্রিয় রসুল! নুহের বৃত্তান্ত কিছু শুনুন 1 তিনি সুদীর্ঘ দিবস ধরে তার সম্প্রদায়ের লোকদেরকে সত্য ধর্মের প্রতি আহ্বান জানালেন! কিন্ত্র অল্ল কিছুসংখ্যক লোক ব্যতীত অন্যান্যরা সত্য- প্রত্যাখ্যানকেই আকড়ে ধরে রইলো । দিনের পর দিন ক্রমাগত উৎপীড়ন চালিয়ে যেতে লাগলো তার উপর | আমি তখন প্রত্যাদেশ করলাম__ হে আমার প্রিয় নবী নুহ! এবার আপনি ক্ষান্ত হোন। যে কয়জন এ পর্যন্ত আপনার উপর ইমান এনেছে. তারা ছাড়া আর কেউ ইমান আনবে না । সুতরাং অবাধ্যদের জন্য আপনি আর আক্ষেপ করবেন না। ব্যথিত হবেন না। উবাইদ বিন উমাইর লায়সী সূত্রে মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, স্বসম্প্রদায়ের লোকেরা হজরত নুহের উপর অকথ্য অত্যাচার করতো । কখনো করতো প্রহার । আবার কখনো গলাধাক্কা দিয়ে ফেলে দিতো মাটিতে । তারপর তাফসীরে মাযহারী/৪৯ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।