তোমাদিগের দৃষ্টিতে যাহারা হেয় তাহাদিগের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ্ তাহাদিগকে কখনই মংগল দান করিবেন না; তাহাদিগের অন্তরে যাহা আছে, তাহা আল্লাহ্ সম্যক অবগত । এইরূপ বলিলে আমি অবশ্যই সীমালংঘনকারীদিণের অন্তর্ভুক্ত হইব ।' প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হজরত নুহ বললেন, হে আমার সম্প্রদায়! তোমরা জ্ঞানান্ধ ৷ যদি চক্ষুদ্মান হতে, তবে দেখতে আমি আমার প্রভুপালনকর্তা প্রেরিত স্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত | আমার প্রভুপালক আমাকে দান করেছেন তার আপন অনুগ্রহ । এ কথা যদি তোমরা বুঝতে না পারো, তবে কি করতে পারি আমি । হেদায়েতপ্রান্তি যদি তোমাদের কাম্য না হয়, তবে কিই বা করার আছে আমার | এ ব্যাপারে কি জোর জবরদস্তি করা যায়ঃ তোমরা চাও না, অথচ হেদায়েত গ্রহণে তোমাদেরকে কি বাধ্য করা যায়? কাতাদা বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে হেদায়েত প্রদানের নিয়ম থাকলে নবী-রসুলগণ তাই করতেন। কিন্তু তারা এরকম নির্দেশপ্রাপ্ত নন। পরের আয়াতের (২৯) মর্মার্থ হচ্ছে__ হজরত নুহ পুনরায় বললেন, হে যে পরিশ্রম আমি করছি, আমি তো তোমাদের নিকটে সেই পরিশ্রমের বিনিময়- প্রত্যাশী নই। এর জন্য কোনো ধন-সম্পদ আমি চাই না। আমার শ্রমফল রয়েছে তাড়িয়ে দিতে বলো। এ কথাও বলো যে, তাদেরকে তাড়িয়ে দিলে তোমরা আমার অনুগত হতে চেষ্টা করবে । কিন্ত তা কি করে সম্ভব? তারা যে বিশ্বাসী! তারা আল্লাহ্তায়ালার নৈকট্যভাজন। পৃথিবীর জীবন শেষে তারা লাভ করবে আল্লাহতায়ালার সন্দর্শন। সুতরাং তাদেরকে আমি বিতাড়িত করতে পারি না। অজ্ঞ তোমরা । তাই বিশ্বাসীদের মর্যাদা বুঝতে পারো না। একথাও জানো না যে, আগামীতে তোমাদেরকেও জবাবদিহির জন্য আল্লাহপাকের সম্মুখে উপস্থিত হতে হবে। পরের আয়াতের (৩০) মর্মার্থ হচ্ছে__ হজরত নুহ পুনরায় বললেন, হে আমার সম্প্রদায়! আমি যদি আল্লাহ্্পাকের এই প্রিয়জনদেরকে তাড়িয়ে দেই, তখন স্বয়ং আল্লাহ কি আমার উপরে অপ্রসন্ন হবেন না? তার অপ্রসন্নতাজনিত শাস্তি থেকে আমাকে তখন রক্ষা করবে কে? সুতরাং এখনো কি তোমরা বুঝতে পারছো মা যে, বিশ্বাসীদের অমর্যাদা করা অত্যন্ত গহিত একটি অপরাধ? শেষোক্ত আয়াতের (৩১) মর্মার্থ হচ্ছে_ আমি তোমাদেরকে বলি না, আমার নিকট আল্লাহ্র ধন-ভাগ্তার আছে, অদৃশ্য সম্বন্ধে আমি অবগত এবং আমি এমনও বলিনা যে, আমি ফেরেশতা | এরকম অযৌক্তিক ও অসমীচীন দাবী তুললে তোমরা আমাকে প্রত্যাখ্যান করার সুযোগ পেতে । বলতে পারতে আমার দাবী আসাদ সরা, |||] 811100118,001
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।