প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্যার্থ হচ্ছে__ হে আমার প্রিয় রসুল! শুনুন, আমি নুহকে তার সম্প্রদায়ের হেদায়েতের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলাম। সে আমার সতর্ককারী । আমি তোমাদেরকে এই মর্মে সতর্ক করছি যে, তোমরা আল্লাহ্ ব্যতীত আর কারো উপাসনা কোরো না। যদি করো, তবে আমি তোমাদের জন্য এক মর্মম্তদ দিবসের শাস্তির আশঙ্কা করি৷ এখানে “মুবীন' অর্থ প্রকাশ্য । আর “আলীম' অর্থ মর্মস্তদ বা যন্ত্রণাদায়ক পরের আয়াতে (২৭) বলা হয়েছে--_ “তার সম্প্রদায়ের প্রধানেরা, যারা ছিলো দেখছি।' এ কথার অর্থ, হে নুহ! তুমি তো আমাদের মতই সাধারণ মানুষ | তুমি আবার নবী হবে কীরূপে? তোমাকে আমরা নবী বলে মান্যই বা করবো কেনো? উল্লেখ্য যে, হজরত নুহের সম্প্রদায় মনে করতো বাদশাহ বা ফেরেশতা ছাড়া অন্য কেউ নবী হতে পারে না। “মালাউ” শব্দটির আভিধানিক অর্থ যে ভর্তি করে। এখানে মর্ম হবে সম্প্রদায়ের নেতৃবর্গ, জনতা যাদেরকে মান্য করে এবং যাদের উপস্থিতিতে জনসমাবেশের গুরুত্ব ও জৌলুস বৃদ্ধি পায়! এরপর বলা হয়েছে__ “আমরা তো দেখছি অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই, যারা আমাদের মধ্যে অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠতৃ দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি ।' এখানে উল্লেখিত “আরাজিল' শব্দটি 'রজুলুন' এর বহুবচন । এর অর্থ অধম বা ইতর শ্রেণী। ইকরামা বলেছেন, তাতী, মুচি ইত্যাদি | “রাই অর্থ চোখের দেখা বা অন্তরের দেখা । কামুস গ্রন্থে রয়েছে “রাই' অর্থ দৃঢ় বিশ্বাস বা বদ্ধমূল ধারণা । “বাদি' শব্দটি পরিগঠিত হয়েছে 'বুদ্বুন্* থেকে৷ এর অর্থ প্রকাশ পাওয়া । অর্থাৎ অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে মতামত প্রদান । “বাদ্উন' থেকেও শব্দটি উৎসারিত হয়ে থাকতে পারে । “বাদ্্উন' অর্থ প্রারস্ভিক বা প্রাথমিক মত। অর্থাৎ গোত্র প্রধানদের মতে দরিদ্র ও নিঙ্গ শ্রেণীর লোকেরা ভাবনা চিন্তা না করেই হজরত নুহের অনুসারী হয়েছিলো । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দীড়িয়েছে__ সত্যপ্রত্যাখ্যানকারী গোত্র প্রধানেরা বললো, হে নুহ! আমরা তো দেখছি অবিবেচক ও বুদ্ধিহীন একদল নিম্ন শ্রেণীর লোক তোমার অনুসারী হয়েছে৷ বিত্তহীন ও প্রভাব-প্রতিপত্তিহীন ওই লোকেরা কোনো দিক দিয়ে আমাদের চেয়ে শ্রেষ্ঠ নয়। তাই তোমাকে ও তোমার অনুসারীদেরকে আমরা মিথ্যাবাদী বলে মনে করি । তাফসীরে মাযহারী/8৪ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।