পরকালে তাদের জন্য শাস্তি প্রস্তুত রেখেছেন সে শাস্তি পৃথিবীর শান্তির তুলনায় কিছুই নয়। তা ছাড়া পৃথিবীর শাস্তি এক সময় শেষ হয়ে যাবে কিন্ত পরকালের শান্তি অনিঃশেষ । এরপর বলা হয়েছে___ “তাদের শাস্তি ছিগুণ করা হবে।' সত্যপ্রত্যাখ্যান- কারীদের মধ্যে যারা আল্লাহ্র পথে প্রতিবন্ধকতা রচনাকারী ও সত্য ধর্মের ক্রটি অনু-সন্ধানকারী, তাদের অপরাধ ছিগুণ। তারা নিজেরা ভ্রষ্ট । আবার অপরকেও ধর্মচ্যুত করতে সচেষ্ট । তাই তাদের শাস্তিকে করা হবে দ্বিগুণ । শেষে বলা হয়েছে_ “তাদের শুনবার সামর্থ্য ছিলো না এবং তারা দেখতোও না।' একথার অর্থ __ আল্লাহ্ তাদেরকে সত্যশ্রবণের ক্ষমতাই দান করেননি । তাই প্রকৃত সত্যবাণী শুনবার সামর্থ তাদের নেই। আর প্রকৃত দৃষ্টিপ্াপ্তি থেকেও তারা বঞ্তিত। তাই আল্লাহ্র পবিভ্র বাণী শ্রবণ করে এবং নিদর্শন সমূহ অবলোকন করেও তাদের কোনো ভাবান্তর ঘটে না। পরের আয়াতে (২১) বলা হয়েছে___ “তারা নিজেদেরই ক্ষতি করলো এবং যা ছিলো তাদের কল্পনাপরসৃত তা তাদের নিকট মিথ্যা প্রতিপন্ন হলো ।' এ কথার অর্থ, সত্যপ্রত্যাখ্যানকারীরা এক আল্লাহ্র ইবাদত ছেড়ে মূর্তিপূজা করে নিজেদেরই ক্ষতি সাধন করলো । জান্নাতের বদলে গ্রহণ করলো জাহান্নামকে । তাদের বদ্ধমূল ধারণা ছিলো, পূজিত প্রতিমাগডুলো তাদের জন্য সুপারিশ করবে। কিন্তু পৃথিবী পরিত্যাগের পর তারা বুঝবে, এই অলীক কল্পনা তাদের নিকটে আজ যিথ্যায় পর্যবসিত হলো । এরপরের আয়াতে (২২) বলা হয়েছে___ 'লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন' (নিশ্চয় তারা হবে পরলোকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত)! এখানে উল্লেখিত “লা জারামা* কথাটির শব্দগত বিন্যাস ও ব্যাখ্যার ক্ষেত্রে আলেমগণের মধ্যে মতানৈক্য পরিদৃষ্ট হয় । কারো কারো মতে 'লা' অব্যয়টি এখালে অতিরিক্ত । অর্থাৎ অংশীবাদীরা যেমন ধারণা করে, তেমন কিছুতেই হবে না। “জারামা' অর্থ অর্জন করা। অংশীবাদীরা পরকালে পরিষ্কার বুঝতে পারবে যে, তাদের ধারণার্জিত সবই নিষ্ষল। তাই তখন তারাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৷ অথবা “জারামা' অর্থ অবধারিত বা অনিবার্ধ। তাই বলা হয়েছে “নিশ্চয় তারা হবে পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত" ৷ অর্থাৎ পরকালে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সুনিশ্চিত । কেউ কেউ বলেছেন, এখানে 'লা জারামা' হচ্ছে দু'টি শব্দসম্বলিত একটি পূর্ণ বাক্য এবং এর অর্থ হবে বাস্তব সত্য । অর্থাৎ পরলোকে মুশরিকদের সর্বাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটি একটি বাস্তব সত্য । “কামুস' রচয়িতা লিখেছেন, “লা জারাষা' অর্থ যার বিকল্প নেই। অর্থাৎ আখেরাতে তাদের সর্বাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার বিকল্প কিছু নেই৷ এভাবে আয়াতের মর্মার্থ __ দাঁড়াবে অন্যান্য অবিশ্বাসীদের তুলনায় মক্কাবাসী মুশরিকেরা অধিক অপরাধী । কারণ তারা নিজেরা বিদ্রান্ত । আবার অন্যদেরকেও বিভ্রান্ত করতে সচেষ্ট । সুতরাং আখেরাতে তাদের সর্বাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিকল্পবিহীন অনিবার্ধ। পনি মান |||] 811100118,00
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।