Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

মোয়াজ্জিনের আজানের ধ্বনি শ্রবণকারী মানুষ ও জ্বিন পুনরুথান দিবসে এ সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে। ইবনে খুজাইমা বলেছেন, মাটি, পাথর, মানব, দানব, যারা আজান শুনবে, মারফু হাদিস উল্লেখ করে ইবনে খুঁজাইমা ও আবু দাউদ উল্লেখ করে বলেছেন, মাগফিরাত । জড় ও অজড় সকলেই তার জন্য সাক্ষ্য দান করবে। ইবনে মোবারকের বর্ণনায় এসেছে, হজরত ওমর বলেছেন, যে স্থানে সেজদা করা হবে, সেই স্থানের মাটি, বৃক্ষ ও প্রস্তরথও সেজদাকারীর জন্য সাক্ষ্য দিবে হাশরের ময়দানে ৷ আতা খোরাসানীও এরকম বর্ণনা করেছেন । হজরত মা*কাল ইবনে ইয়াসার থেকে আবু নাঈম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, নতুন দিবস বলে, হে আদম সন্তানেরা! আমি তো এসেছি। আজ তোমাদের দ্বারা সম্পাদ্য সকল কাজের আমি সাক্ষী ৷ তোমরা ধা করবে আগামীতে আমি তার সাক্ষ্য প্রদান করবো । সুতরাং সাবধান! উত্তম কর্ম করতে সচেষ্ট হও! চলে গেলে আমি আর কখনো ফিরে আসবো না। নতুন নিশীথও বলে এরকম । হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পার্থিব বৈভব দৃষ্টিনন্দন ও চিত্তরঞ্জক। যথাব্যবহার করা হলে এই বিত্ত-বৈভব হবে বিশ্বাসীদের উত্তম সঙ্গী । যুদ্ধবন্দী, এতিম, অভাবকবলিত ও ভ্রমণকারীদের জন্য ব্যয়কৃত অর্থ হবে পক্ষের সাক্ষী । আর অন্যায়ভাবে সম্পদভক্ষণকারীরা ওই সকল লোকের মতো, যারা পানাহারের পরেও থাকে অপরিতৃপ্ত। তাদের সম্পদ হবে তাদের বিরুদ্ধ পক্ষ। আবু নাঈমের বর্ণনায় এসেছে, তাউস বলেছেন, হাশরের দিন সম্পদ ও সম্পদের মালিককে একত্র করা হবে । তখন দু'জনের মধ্যে শুরু হবে তুমুল বাক-বিতণ্তা। পরের আয়াতে (১৯) বলা হয়েছে_ যারা আল্লাহ্‌র পথে বাধা দেয় এবং তাতে দোষক্রটি অনুসন্ধান করে, এবং তারাই পরলোককে প্রত্যাখ্যান করে।' একথার অর্থ__ যারা আল্লাহ্র মনোনীত ধর্ম ইসলাম গ্রহণের পথের প্রতিবন্ধক এবং এই ধর্ষের মধ্যে দোষক্রটি তালাশ করে অথবা বিশ্বাসীদেরকে বিপথে পরিচালিত করতে চায়, তারাই আখেরাতকে অস্বীকারকারী ৷ “ওয়াহুম বিল আখিরাতিহুম কাফিরূন' অর্থ_ এবং এরাই পরলোককে প্রত্যাখ্যান করে । এখানে “হুম' (তারা) ব্যবহৃত হয়েছে দু'বার । এভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যে, ওই সকল অবিশ্বাসীর সত্যপ্রত্যাখ্যানের বিষয়টি স্বতঃসিদ্ধ এবং মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার তাদের বিশেষত ।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।