Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতে উল্লেখ করা হয়েছে___ অতঃপর সেটা কেমন হবে, যখন আমি প্রত্যেক নবীর উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করবো, তাদের উপর সাক্ষী হিসেবে উপস্থিত করবো আপনাকে ।' ইবনে মোবারকের বর্ণনায় এসেছে, হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, এমন কোনো দিবস অতিক্রান্ত হয় না, যে দিবসে পূর্ববর্তী নবীগণের উম্মতকে রসুলপাক স. এর সম্মুখে হাজির করা হয়। তিনি তাদের আচরণ ও বৈশিষ্ট্যসমূহ অবলোকন করেন। আর এ সম্পর্কে তিনি সাক্ষ্য প্রদান করবেন হাশরের মাঠে । কাতাদা বলেছেন,আশহাদ' অর্থ সমগ্র সৃষ্টিজগত। এ সম্পর্কে বোখারী ও মুসলিম শরীফে একটি বিবরণ এসেছে । সেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, পুনরুখান দিবসে আল্লাহ্‌ তাঁর এক বিশ্বাসী পাপী বান্দার উরুদেশে হাত রেখে চুপে চুপে বলবেন, তোমার অযুক পাপের কথা কি মনে আছে? সে বলবেনহাঁ । এভাবে আল্লাহ্‌ তার সকল পাপের কথা একে একে উল্লেখ করবেন। আর ওই বান্দাও তার পাপের স্বীকৃতি দিতে থাকবে । ভাববে, ধ্বংস ব্যতীত আমার আর গত্যন্তর নেই। আল্লাহ বলবেন, পৃথিবীতে আমি তোমার পাপগুলোকে ঢেকে রেখেছিলাম । আজ সেগুলোকে ক্ষমা করে দিলাম! একথা বলার পর তাকে দান করবেন পুণ্যের আমলনামা । তারপর সকল বিশ্বাসী ও কপটদের উদ্দেশ্যে বলবেন, এরাই ওই সকল লোক যারা তাদের প্রভৃপালনকর্তরি উপর অসত্যারোপ করেছিলো । সাবধান! জালেমদের উপর আল্লাহ্র অভিসম্পাত । আল্লাহ্‌ সম্বন্ধে অসত্যকথনের নামই জুলুম ! আর যারা জালেম, জনান্তিকে তারা আল্লাহ্র আযাব দ্বারা পরিবেষ্টিত। এই আয়াতে ওই সকল জালেমদের ভয়ঙ্কর পরিণতির কথাই বলে দেয়া হয়েছে। প্রত্যঙ্গগ্ুলো সাক্ষ্য দান করবে। সেদিকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে *সাক্ষীগণ বলবে ।' আল্লাহপাক বলেছেন, 'সেদিন আমি তাদেরকে বাকরুদ্ধ করে দিবো । তখন আমার সঙ্গে কথা বলবে তাদের হাত ও পা।' আরো বলেছেন, কেনো?' অন্যত্র এরশাদ করেছেন, “সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের রসনা, হাত ও চরণ ।' ইমাম মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত আনাস বলেছেন, “সেদিন আল্লাহ্‌ তাদের মুখের উপরে সীল মেরে দিবেন। অঙ্গ- প্রত্যঙ্গগুলোকে বলবেন, এবার তোমরা সাক্ষ্য প্রদান করো । অঙ্গ-প্রত্যঙ্গগুলোর সঙ্গে তখন স্থান ও সময়ও সাক্ষ্য দিতে শুরু করবে। এ সম্পর্কে সুরা জিলজালে বলা হয়েছে, 'সেদিন (স্থানও) তাদের সঙ্গে কথা বলবে ? |॥.01100|19.00] পল্টীল সা

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।