সুরা হৃদ $ আয়াত ১৮, ১৯ ৬৩৫1 516৩6%0145৩৮-05%5 2১25 এন 15454450585-% 85555০৯০৩১৬ 819 ৩৩১১7 £৮৮১৬৩৫$ নর গার 1 জালিম আর কে? উহাদিগকে উপস্থিত করা হইবে উহাদিগের প্রতিপালকের সম্মুখে এবং সাক্ষীগণ বলিবে, “ইহারাই ইহাদিগের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল ।' সাবধান! আল্লাহের অভিশাপ জালিমদিগের উপর, 77 যাহারা আল্লাহের পথে বাধা দেয় এবং উহাতে দোষ-ক্রটি অনুসন্ধান করে; এবং ইহারাই পরলোককে প্রত্যাখ্যান করে। প্রথমে বলা হয়েছে__ যারা আল্লাহ্র সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাদের চেয়ে অধিক জালেম আর কে?' একথার অর্থ-_ সত্যপ্রত্যাখ্যানকারীরা বিভিন্নভাবে আল্লাহ্পাকের সঙ্গে শিরিক করে । নবী-রসুলগণের কাউকে বলে আল্লাহ্র পুত্র, আবার ফেরেশতাদেরকে বলে আল্লাহর কন্যা । তিনি যা অবতীর্ণ করেননি তাকে তারা বলে এটা আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ । আবার আল্লাহ্ যা অবতীর্ণ করেন, তাকে তারা করে অস্বীকার । নিজেরাই হালাল হারাম নির্ধারণ করে বলে, এই নির্ধারণ আল্লাহ্র । তারা আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রচনাকারী | সুতরাং তাদের চেয়ে জালেম আর কে? এরপর বলা হয়েছে__ “তাদেরকে উপস্থিত করা হবে তাদের প্রতিপালকের সম্মুখে এবং সাক্ষীগণ বলবে, এরাই এদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিলো ।' একথার অর্থ__- হাশরের ময়দানে হিসাব গ্রহণের জন্য এই সকল মিথ্যা রচয়িতাকে আল্লাহ্পাকের সম্মুখে হাজির করা হবে এবং তখন সাক্ষীগণ এইমর্মে সাক্ষ্য প্রদান করবে যে, এই সকল লোকই আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রচনাকারী। এখানে “সাক্ষীগণ বলবে" কথাটির অর্থ হবে আমল লেখক ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করবেন। মুজাহিদ থেকে এরকম ব্যাখ্যা উপস্থাপন করেছেন আবু শায়েখ। কিন্ত হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, এখানে “সাক্ষীগণ' অর্থ 'নবী-রসুলগণ' । জুহাকও এরকম বলেছেন। এক তাফসীরে মাযহারী/৩৮ ॥|11.911100117.00
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।