Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

উপস্থিত হয়। হাদিসটি ইবনে আদী তার 'আল কামেল" গ্রন্থে এবং উকাইলি তার 'জুয়াফা" গ্রন্থে উল্লেখ করেছেন। হজরত জাবের থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আদী ও হাকেম । হাদিসে বর্ণিত এলেম এবং হেকমত হচ্ছে আউলিয়া কেরামদের প্রজ্ঞা । ফেকাহ্‌ শাস্ত্রের জ্ঞান নয় । কেননা হজরত আলী কেবল ফেকাহ্‌ শাস্ত্রে অভিজ্ঞ ছিলেন না, ছিলেন মারেফত জ্ঞানে সমৃদ্ধ । ফেকাহ্‌ শান্ত্রে অভিজ্ঞ ছিলেন সাহাবায়ে কেরামের সকলেই । কেউ কেউ বলেছেন, এখানে “শাহিদ' অর্থ ইঞ্জিল শরীফ এবং “মিন কৃবলিহি কিতাবু মুসা' অর্থ তওরাত শরীফ । কারো কারো মতে “বাইয়্যেনাত' অর্থ জ্ঞান প্রসূত দলিল এবং 'শাহিদ" অর্থ কোরআন মজীদ ৷ হোসাইন বিন ফজল বলেছেন, এখানে কোরআন হয়েছে “বাইয়্যেনাত' ৷ আর মানুষের ক্ষমতা বহির্ভূত বর্ণনারীতি হয়েছে “শাহিদ' ৷ এভাবে মর্ম দাড়িয়েছে__ যাদের নিকট ধর্ম সম্পকীয় জ্ঞানগত কোনো দলিল অথবা লিখিত কোনো প্রমাণ নেই তারা কিভাবে জ্ঞানগত দলিল প্রমাণের উপরে প্রতিষ্ঠিতদের সমকক্ষ হতে পারে? আর কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে রসুল মুসাও মৌখিক ও লিখিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তীর প্রতি অবতারিত কিতাবেও এই কোরআনের সত্যতার সাক্ষ্য রয়েছে। এরপর বলা হয়েছে___ উলায়িকা ইউ'মিনুনা বিহী (তারাই এতে বিশ্বাসী) । একথার অর্থ, মুসলমানেরাই কোরআনুল করীমের উপর ইমান আনয়নকারী । এখনে 'উলায়িকা' (তোরা) শব্দটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে *মান কানা' এর প্রতি, যেহেতু মুসলমানেরাই “স্পষ্ট নিদর্শনে' (বাইয়্যিনাতে) সুপ্রতিষ্ঠিত । এখানে “উলায়িকা" দ্বারা “শাহিদুন" এর প্রতি ইঙ্গিত করা হয়েছে__ এরকমও বলা যেতে পারে । এ রকম হলে শাহিদুন এর মর্ম হবে হজরত আলী ও তার অনুসারীবৃন্দ! এরপর বলা হয়েছে__ ওয়ামাই ইয়াকফুর বিহি মিনাল আহ্জাবি ফান্নারু মাওই'দুহ্‌ জেন্যান্য দলের যারা একে অস্বীকার করে আগুনই তাদের প্রতিশ্রুত স্থান) । এখানে “আল আহ্জাব' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বীকে। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যার আওতায় আমার জীবন সেই পরম সত্তার শপথ, আমি যে হেদায়েত সহকারে প্রেরিত হয়েছি, সেই হেদায়েত গ্রহণ না করে কাফের, মুশরিক, ইহুদী ও খৃষ্টানদের মধ্যে যদি কেউ মারা যায় তবে সে নরকবাসী হবে। শেষে বলা হয়েছে___ "সুতরাং তুমি এতে সন্দিপ্ধ হয়ো না। এটা তো তোমার প্রতিপালক-প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না।' একথার অর্থ__ হে আমার প্রিয় রসুলের অনুগামীবৃন্দ! তোমরা কখনো ছিধা সন্দেহে পতিত হয়ো না। জেনে রাখো এই কোরআন সত্য। কিন্ত অধিকাংশ মানুষ শুভবোধ ও বুদ্ধির অভাবে এই কোরআনে বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয় না। [৮

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।