Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম ও আবু শায়েখের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, এখানে “মান কানা আ'লা বাইয়্যেনাত' বলে বুঝানো হয়েছে রসুল স.কে । আর “শাহিদুন' বলে বুঝানো হয়েছে রসুল স. এর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে ৷ কেউ কেউ বলেছেন, হজরত আলীকে । বাগবীর বর্ণনায় এসেছে, হজরত আলী একবার একদল লোকের সম্মুধে বললেন, কুরায়েশ গোত্রের প্রত্যেকের উদ্দেশ্যে কোনো না কোনো আয়াত নাজিল হয়েছে। কেউ কেউ বললেন, তবে আপনার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে কোন্টিঃ তিনি বললেন___ “ইয়াতলুহু শাহিদুম মিনহু 1” প্রশ্ন উঠতে পারে, হজরত আলীকে এখানে শাহিদুন বলা হবে কেনোঃ এর জবাবে বলা যেতে পারে যে, সম্ভবতঃ তিনিই ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী । আমি বলি, উদ্ভূত প্রশ্নের যথাযথ জবাব হবে এ রকম__ হজরত আলী ছিলেন কামালিয়তে বেলায়েতের (নৈকট্যের পূর্ণতার) কেন্দ্র বা শিখর । এই বিশেষ ক্ষেত্রে অন্যান্য সাহাবী এবং পরবর্তী সময়ের সকল আউলিয়া অপেক্ষা অগ্রগামী ছিলেন তিনি। নিঃসন্দেহে হজরত আবু বকর, হজরত ওমর ও হজরত ওসমান হজরত আলীর চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব ছিলো কামালিয়তে নবুয়তের (শেবুয়তের পূর্ণ বরকতের) ক্ষেত্রে । প্রকৃত শ্রেষ্ঠত্ব অবশ্য এটাই । কিন্তু বেলায়েতের পরিপূর্ণ বরকত লাভে হজরত আলীই ছিলেন সকলের অগ্রণী । হজরত মোজাদ্দেদে আলফেসানী রহঃ তার মকতুবাত শরীফে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। যারা এ বিষয়ে অধিক আগ্রহী তারা যথাস্থানে আলোচনাগুলো দেখে নিতে পারেন। উপরে বর্ণিত ব্যাখ্যাগুলোর প্রেক্ষাপটে আলোচ্য বাক্যটির মর্মার্থ দীড়াবে এরকম__- রসুল স. আল্লাহ্পাকের পক্ষ থেকে এনেছিলেন অনেক অকাট্য ও বিস্ময়কর প্রমাণ বা মোজেজা! ওই সকল মোজেজার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছিলো তার রেসালাত। আর সর্বশ্রেষ্ঠ মোজেজা হচ্ছে কোরআন মজীদ। তাছাড়া খাস বেলায়েতের (বিশেষ নৈকট্যের) পরিচিতিমূলক জ্ঞানও দেয়া হয়েছিলো রসুল স.কে ৷ ওই সকল জ্ঞানে হজরত আলীই ছিলেন সকলের শীর্ষে । তাই বেলায়েতের ক্ষেত্রে সকল আউলিয়ার তিনি ইমাম । আউলিয়া কেরামের মাধ্যমে প্রকাশিত কারামতসমূহ হচ্ছে রসুল স. এর মোজেজাসমূহের অনুসৃতি | তাদের কাশ্ফ এবং এলহামও ওহীর (প্রত্যাদেশের) অনুসরণজাত প্রতিবিম্ব । অলিআল্লাহ্গণের কারামত, কাশৃফ্‌ ও এলহাম আসলে রসুল পাক স. এর রেসালতেরই প্রমাণ ও প্রকাশ । বিশুদ্ধ সূত্রে ইমাম তিরমিজির বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমি প্রজ্ঞা- গৃহ এবং আলী তার তোরণ । আরো বলেছেন, আমি জ্ঞান-নগরী আর আলী সেই নগরীর সদর দরজা । জ্ঞানান্বেষীরা জ্ঞান-নগরে প্রবেশের লক্ষ্যে সদর দরজায় আকসা সারাতত ||]||811001118,001

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।