লিখেছেন। আর “বাইয়্যেনাত' (স্পষ্ট নিদর্শন) শব্দটির অর্থ কোরআন মজীদ । এভাবে অর্থ দীড়িয়েছে__ আল্লাহপাক কর্তৃক প্রেরিত মহাগ্রস্থ আল কোরআনের আলোকে প্রতিষ্ঠিত রসুল স. ও তার সাহাবীগণের সমতুল্য হতে পারে কি ওই সকল লোক, যারা কেবল কামনা করে পৃথিবীর জীবন ও পার্থিব চাকচিক্যঃ এরপর বলা হয়েছে__ “যার অনুসরণ করে তার প্রেরিত সাক্ষী এবং যার পুর্বসাক্ষী মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ ।' একথার অর্থ__ যে কোরআন পাঠ করেন হজরত জিবরাইল অথবা হজরত রসুল স.। আর যে কোরআনের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে পূর্বে অবতীর্ণ তওরাত। হজরত মুসার উপরে অবতীর্ণ ওই তওরাত ছিলো অগ্রণী ও রহমত । এখানে "শাহেদ" (সোক্ষী) শব্দটির মাধ্যমে হজরত জ্বরাইলকে বুঝানো হয়েছে বলে একটি অভিমত রয়েছে । আল্লামা ইবনে জারীর, ইবনে যারদুবিয়া, ইবনে আবী হাতেম ও আবু নাঈম বিভিন্ন সুত্রে বর্ণনা করেছেন, আলোচ্য বাক্যের “শাহেদ” শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে হজরত জিবরাইলকে। কারণ হজরত জিবরাইল রসুল স. এর নিকটে কোরআন মজীদ পাঠ করে শোনাতেন। হজরত মুসার নিকটেও তিনি পাঠ করে শুনিয়েছিলেন তওরাত শরীফ । হজরত ইবনে আব্বাস ছাড়াও আলকামা, ইব্রাহিম, মুজাহিদ, ইকরামা ও জুহাক পর্যন্ত এই বর্ণনাটির বিস্তৃতি ঘটিয়েছেন আল্লামা বাগবী । হাসান ও কাতাদা বলেছেন, এখানে শাহেদ" শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে রসুল স. এর পবিত্র রসনাকে, যার দ্বারা কোরআন উচ্চারিত হয়। সুতরাং সাক্ষ্যদাতা এখানে রসুল স. স্বয়ং। আর কোরআনের সাক্ষ্যদাতা বা প্রত্যয়নকারী হচ্ছে হজরত মুসার কিতাব, যা অবতীর্ণ হয়েছিলো পূর্বে । এখানে “শাহেদ' বলে হজরত আলীকে বুঝানো হয়েছে__ এরকম একটি অভিমত রয়েছে । ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম, তিবরানী ও আবু শায়েখ সুত্রে বর্ণিত হয়েছে, মোহাম্মদ বিন হজরত আলী বলেছেন, আমি পিতা! অনেকে মনে করে “ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু' আয়াতাংশের শাহেদ হচ্ছেন আপনি । তিনি বললেন, সম্ভবতঃ তাই! কিন্তু না। শাহেদ হচ্ছেন রসুল স. স্বয়ং। মুজাহিদ থেকে আবু বখীহের মাধ্যমে আবু শায়েখ বলেছেন, শাহেদ হচ্ছেন ব্রসুল স. স্বয়ং! কোনো কোনো আলেম বলেছেন, ইয়াতলু' শব্দটি পরিগঠিত হয়েছে “তিলবুন” থেকে । “তিলবুন' অর্থ অনুসরণ করা, অনুগামী হওয়া । আর “শাহিদ' অর্থ সংরক্ষক ফেরেশতা । 'ইয়াতলুহু' এর “হু' সর্বনামটি এখানে *মানকানা' এবং “বাইয়্যেনাত' কথা দু'টোর সঙ্গে সম্পর্কিত । “বাইয়্যেনাত' অর্থ সুস্পষ্ট দলিল বা প্রমাণ । আর “মিন কৃবলিহি কিতাবু মুসা" বাক্যটি একটি পৃথক বাক্য । ॥॥.01100|19.00] পকসীর সহ
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।