তাদের তকদীরে যা আছে তার চেয়ে একটুও কম বা বেশী তারা পাবে না। কিন্তু তারা সর্বক্ষণ জ্বলতে থাকবে লালসার আগুনে? তাই এক হাদিসে বলা হয়েছে, যদি পৃথিবীপৃূজকের নিকট দু'টি উম্মুক্ত প্রান্তর ভর্তি স্বর্ণ সঞ্চিত থাকে, তবুও সে এরূপ তৃতীয় আর একটি প্রাস্তরের অভিলাষী হবে। আমি বলি, আলোচ্য আয়াতটি যদি অহংকারীদের সম্পর্কে অবতীর্ণ হয়ে থাকে, তবে প্রদর্শনপ্রবণ আমলের কারণে তাদের জন্যও নির্ধারিত হবে জাহান্নাম ৷ সুরা হ্দ £ আয়াত ১৭ ১৩5৭5৩৯৬০৭০ 5৩%১ টা এ তি € শ্র জগপাঠ ২:১1) ০৮১৬৫৫০১৬% ৫৪০০ ০৮১ ০৫%৫৪৫ ১ [7 যাহারা কেবল পার্থিব জীবন ও উহার শোভা কামনা করে তাহারা কি উহাদিগের সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত উহাদিগের প্রতিপালক-প্রেরিত স্পষ্ট নিদর্শনে, যাহার অনুসরণ করে তাহার প্রেরিত সাক্ষী এবং যাহার পূর্ব-সাক্ষী মূসার কিতাব আদর্শ ও অনুগ্হ স্বরূপ? উহারাই ইহাতে বিশ্বাসী । অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে অগ্নিই তাহাদিগের প্রতিশ্রুত স্থান। সুতরাং তুমি ইহাতে সন্দি্ধ হইও না। ইহা তো তোমার প্রতিপালক-প্রেরিত সত্য, কিন্ত অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। “আফা মান কানা আ'লা বাইয়্যেনাতিম মিররব্বিহি" অর্থ, যারা প্রতিষ্ঠিত তাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে ৷ এখানে “মান কানা' (যারা) বলে বুঝানে' হয়েছে বিশুদ্ধচিত্ত বিশ্বাসীদেরকে । কেউ কেউ বলেছেন, রসুল স.কে। কিন্ত “মান' শব্দটি সাধারণ অর্থে ব্যবহৃত । তাছাড়া পরবর্তী বাক্যে যেহেতু বহুবচনবোধক সর্বনাম ব্যবহৃত হয়েছে, বলা হয়েছে, উলাইকা ইউ*মিনুনা বিহি (তারাই তাতে বিশ্বাসী), সেহেতু “মান কানা ' বলে রসুল স. এবং তার একনিষ্ঠ বিশুদ্ধচিত্ত অনুচরবৃন্দকেই বুঝানো হয়েছে বলে মনে করতে হবে। আবু শায়েখ, আবুল আলীয়া ও ইব্রাহিম নাখয়ী বলেছেন, “মান কানা আ'লা বাইয়্যেনাত" কথাটির লক্ষ্যস্থল হচ্ছেন রসুলপাক স.। ইবনে মারদুবিয়া এবং ইবনে আবী হাতেম বলেছেন, হজরত আলী; আবু নাঈম তার “মারেফাত' গ্রন্থে এ রকমই তফসীরে মযহারী/৩৪ |1.0111001119.0011
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।