হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. তার বক্তব্যে উল্লেখ করেছেন, আল্লাহ তার প্রতি বিশ্বাসস্থাপনকারীদেরকে পীড়ন করেন না। ইহজগতে দেন সৎকর্ষের যথাবিনিময় এবং পরজগতে দেন অঢেল পুণ্য । আর অবিশ্বাসীদের সৎকর্মের সম্পূর্ণ বিনিময়রূপে ইহজগতে দেন প্রচুর বিভ্ত-বৈভব ও জাগতিক সুখ্যাতি । কিন্তু তাদের পরজগতের প্রাপ্তি শূন্য । সুতরাং সেখানে তারা হবে কল্যাণরহিত । মুসলিম, আহমদ । আমি বলি, “তাদের জন্য পরলোকে অগ্নি ব্যতীত কিছুই নেই এ ঘোষণাদৃষটে প্রতীয়মান হয় যে, সত্যপ্রত্যখ্যানকারীদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে এই আয়াত। “আর বিশ্বাসীদের শেষ পরিণতি জান্নাত ।' আলেমগণের একমত্যও এরকম ৷ সুতরাং এই আয়াতে যে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কোনো আলেম মন্তব্য করেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে প্রদর্শনপ্রবণ সৎকর্মে অভ্যস্ত অহংকারীদেরকে লক্ষ্য করে! হজরত আবু সাঈদ বিন ফুজালার বর্ণনায় এসেছে-__ রসুল স. বলেছেন, পরকালে সকল মানুষ যখন আল্লাহপাক সকাশে সমুপস্থিত হবে, তখন জনৈক ঘোষক ঘোষণা করবে, যারা সৎকর্ম সম্পাদনের সময় আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যের সঙ্গে অন্যের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যকে সংষিশ্িত করেছে, তারা যেনো তাদের সতকর্মের প্রতিদান গ্রহণ করে ওই সকল অংশীদারদের নিকট থেকে । আল্লাহ্ যাবতীয় অংশীবাদিতা থেকে চিরমুক্ত । আহমদ । হজরত আনাসের বর্ণনায় এসেছে___ রসুল স. বলেন, আখেরাত যার উদ্দেশ্য, আল্লাহপাক তার হৃদয়কে পার্থিব বস্তুর অভাব থেকে মুক্ত রাখেন। দূর করে দেন তার সকল সংশয়। পৃথিবীর সকল অর্জন তখন তার চোখে হয়ে পড়ে তুচ্ছ। আর যার উদ্দেশ্য পৃথিবী, আল্লাহ্ তার দৃ"চোখের দৃষ্টিতে স্থাপন করেন অভাব আর অভাব । তখন অন্তহীন লোভের বশবর্তী হয়ে পড়ে সে । পার্থিব বৈভব ও প্রতিপার্তি লাভের জন্য সে তখন হয় বিরামহীন অস্থিরতা ও পেরেশানীর শিকার । অথচ সে লাভ করে ততটুকুই, যতটুকু নির্ধারিত রয়েছে তার ললাটলিপিতে ৷ তিরমিজি । যথাসূত্রে বর্ণিত এই হাদিসটি আবানের মধ্যস্থতায় হজরত জায়েদ ইবনে সাবেতের মাধ্যমে বর্ণনা করেছেন আহমদ ও দারেমী ৷ একটি সন্দেহঃ কোরআন মজীদে বলা হয়েছে, আল্লাহপাক পৃথিবীতে প্রদান করেন কাফেরদের কর্মের সম্পূর্ণ বিনিময়। আর হাদিস শরীফে বলা হলো, “যতটুকু নির্ধারিত রয়েছে তার ললাট লিপিতে 1 তাহলে কোরআন ও হাদিসের বক্তব্যবিষয়ের মধ্যে ছন্দ পরিলক্ষিত হচ্ছে না কি? সন্দেহের নিরসনঃ যদি বলা যায় পুণ্যকর্মের সম্পূর্ণ বিনিময়ই লিপিবদ্ধ কোনো কিছু অবশিষ্ট থাকে না! অর্থাৎ ভাগ্যলিপি অনুসারে সম্পাদিত হবে তাদের কর্ম এবং ভাগ্যলিপি অনুসারেই তারা পাবে তাদের কর্মের সম্পূর্ণ প্রতিফল। তাফসীরে মাযহারী/৩৩ এ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।