Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশ ছাড়া কোরআন মজীদে উল্লেখিত অধিকাংশ নির্দেশ এরকম 1 অর্থাৎ ওই সকল ক্ষেত্রে সম্বোধিতজন স্বয়ং রসুল স. হলেও সমগ্র মুসলিম জনতার উপরে তা সমভাবে কার্যকর । সুতরাং সকল যুগের মুসলমানেরা তাদের সময়ের অবিশ্বাসীদেরকে আলোচ্য আয়াতে উদ্ধৃত চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ করতে পারবে । আর এমতো দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শন হবে তাদের জন্য অসমীচীন । “তোমাদের আহ্বানে সাড়া না দেয়' একথার মাধ্যমে এখানে বলে দেয়া হয়েছে এমতো আহ্বানে সাড়া দেয়া মুশরিকদের জন্য অসম্ভব ৷ সুতরাং আল্লাহই যে কোরআনের একক ও অপ্রতিছন্ী রচয়িতা, সে বিষয়ে সন্দেহ মাত্র নেই । তাই পরক্ষণেই বলা হয়েছে “এটা আল্লাহ্র নিকট থেকে অবতীর্ণ |” 'তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই'__ কথাটির মাধ্যমে এটাই বলা হয়েছে যে, আল্লাহ্পাকই যেহেতু একক উপাস্য ও সর্বশক্তিমান, তাই এ রকম অপ্রতিদ্বন্দ্বী বাণী-বৈভব রচনা করা কেবল তার পক্ষেই সম্ভব! অবিশ্বাসীরা এ রকম করতে সমর্থ নয়। আর এ ব্যাপারে তাদের বাতিল উপাস্যগুলো তাদেরকে কোনো প্রকার সাহায্য করতে পারে না। এভাবে এখানে অবিশ্বীসীদেরকে এইমর্মে গ্রচ্ছন্ন হুমকি দেয়া হয়েছে যে, বাতিল উপাস্যগুলো যেমন এখন তাদের উপাঁসকদেরকে সাহায্য করতে পারছে না, তেমনি আল্লাহ্‌র শাস্তি থেকেও তারা তাদেরকে রক্ষা করতে পারবে না। শেষে বলা হয়েছে__- “তবে কি তোমরা আত্মসমর্পণকারী হবে না? এ কথার অর্থ_ হে আমার রসুলের সহচরবৃন্দ! এভাবে অবিশ্বাসীদের পরাজয় ও কোরআনের বিজয় দর্শনের পর তোমরা কী আল্লাহতায়ালার নিকটে পরিপূর্ণ ও বিশুদ্ধচিত্ত আত্মসমর্পণকারী হবে না? হবেই তো। আলোচ্য আয়াতের শুরুতে উল্লেখিত 'লাম ইয়াস্তাজীবু' (যদি চ্যালেঞ্জ গ্রহণ না করে) কথাটির ক্রিয়াবাচক সর্বনামের সম্পর্ক রয়েছে পূর্ববর্তী আয়াতের (১৩) “মানিস্তাত্া'তুম' (তোমাদের মধ্যে যে সক্ষম) এর সঙ্গে। এ সম্পর্কটিকে মান্য করলে এখানকার বক্তব্য বিষয়টি দাঁড়াবে এরকম__ হে অংশীবাদী জনগোষ্ঠী! তোমাদের সাহায্যকারীরা আমার চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারলো না। এটা তো তোমরা স্বচক্ষেই দেখলে । তবুও কী তোমরা এই কোরআনকে আল্লাহ্‌র বাণী বলে স্বীকার করবে না? ভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে ইসলামের চিরন্তন ছায়ায় আশ্রয় গ্রহণ করবে না? প্রত্যাখ্যানের সকল অবলম্বন তো এখন অবলুপ্ত। এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “যদি কেউ পার্থিব জীবন ও তার এবং দুনিয়াতে তারা কম পাবে না।' এ কথার অর্থ__ যে ব্যক্তি তার সতকর্ম- তাফসীরে মাযহারী/৩১ ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।