কথা অসত্য । যদি তোমরা সত্যবাদী হও তবে তোমরা এই কোরআনের অনুরূপ দশটি সুরা রচনা করে দেখাও। আর এ ব্যাপারে আল্লাহ্ ব্যতীত তোমাদের বাতিল উপাস্যসমূহসহ যাকে খুশি সাহায্যকারী হিসেবে গ্রহণ করো । একটি সন্দেহঃ সুরা ইউনুসে উল্লেখ করা হয়েছে, হে মুশরিককুল! কোর- আনকে যদি তোমরা আল্লাহ্র বাণী বলে স্বীকার না করো, তবে এই কোরআনের অনুরূপ যে কোনো একটি সুরা রচনা করো । মুশরিকেরা আল্লাহপাক প্রদত্ত এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেনি । তবে এখানে পুনরায় “দশটি সুরা আনয়ন করো'__ এরকম বলা হলো কেনো? যে ব্যক্তি এক টাকা দিতে অক্ষম, তার কাছে দশ টাকা চাওয়া কী অসমীচীন নয়? আল্লাহতায়ালার কালামে এরকম বৈসাদৃশ্য দৃষ্ট হবে কেনো? সন্দেহভঞ্জনঃ উদ্ভুত সমস্যার প্রেক্ষিতে বলা যেতে পারে যে, আলোচ্য আয়াতে উদ্ধীত দশটি সুরা আনয়ন করার চ্যালেঞ্জ মোকাবিলায় অসমর্থ হওয়ার পর অবতীর্ণ হয়েছে সুরা ইউনুসের ওই আয়াত। এভাবে সমস্যাটি সুরাহা করা যায়। কিন্তু আল্লামা মোবারাদ এ কথার ঘোর প্রতিবাদ করেন । তিনি বলেন, সুরা ইউনুসই অবতীর্ণ হয়েছে প্রথমে । তারপর অবতীর্ণ হয়েছে সুরা হুদ। তার মতে সুরা দু'টো অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট ভিন্ন! সুরা ইউনুসে বলা হয়েছে অদৃশ্যের সংবাদ, নির্দেশ ও নিষেধাজ্ঞাসম্বলিত বিধান এবং পুরস্কার, তিরস্কার বিষয়ক প্রতিশ্রুতির বিবরণ সমৃদ্ধ একটি আয়াত রচনার কথা, যে আয়াত হবে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের অনুরূপ । এ রকম রচনা তাদের পক্ষে সম্ভব হয়নি। তারপর সুরা হুদের আলোচ্য আয়াতে বলা হয়েছে, বক্তব্যের ব্যঞ্না ও শৈল্পিক সুষমার দিক থেকে কোরআনের অনুরূপ দশটি সুরা আনয়নের কথা৷ সুতরাং বর্ণনা-বৈসাদৃশ্যের অবকাশ এক্ষেত্রে নেই; আমি বলি, মুশরিকেরা দু'টো চ্যালেঞ্জের কোনো একটিরও মোকাবিলা করতে সমর্থ হয়নি। তখন সুরা বাকারার এক আয়াতে কোরআনের সুরাগুলো যে রকম ধারাবাহিক ও সুসঙ্গতরূপে অবতীর্ণ হয়, সেরকম ধারাবাহিকভাবে পুনরায় একটি সুরা রচনার আহ্বান জানানো হয়। বলা বাহুল্য যে, এই চ্যালেঞ্জের মোকাবিলাও তারা করতে পারেনি । পরের আয়াতে (১৪) বলা হয়েছে, “যদি তারা তোমাদের আহ্বানে সাড়া না দেয়, তবে জেনে রেখো, এট্টা আল্লাহ্র নিকট থেকে অবতীর্ণ এবং তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই।' এখানে লাকুম (তোমাদের) বলে সম্বোধন করা হয়েছে রসুল স.কে। মহাসম্মানিত ব্যক্তিত্বকে এভাবে বহুবচনবোধক শব্দের মাধ্যমে সম্ছোধন করা হয়। অবশ্য এখানে “তোমাদের আহ্বানে সাড়া না দেয়" একথা বলে অন্যান্য মুসলমানদেরকেও সম্বোধন করা হয়ে থাকতে পারে । কারণ তারাও অংশীবাদীদের প্রতি কোরআনের অনুরূপ সুরা রচনা করার আহ্বান জানিয়েছিলেন । প্রকৃত কথা হচ্ছে, সম্বোধন করা হয়েছে এখানে রসুল স.কে। আর দলগতভাবে তাঁর একনিষ্ঠ অনুগামীরাও এর অন্তর্ভৃক্ত। কিছুসংখ্যক বিশেষ তাফসীরে মাযহারী/৩০ এ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।