বাগবী লিখেছেন, মক্কার মুশরিকেরা বলতো, হে মোহাম্মদ! তুমি এমন ধরনের কোরআন আনো, যাতে আমাদের উপাস্য প্রতিমাগ্ডলোর নিন্দাবাদ নেই । তাদের এ কথার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে এই আয়াত । সুতরাং 'বাণ্ছা মা ইউহা' কথাটির অর্থ হবে এখানে ওই সকল প্রত্যাদেশিত আয়াত, যেগুলোতে মুশরিকদের উপাস্যদেরকে মন্দ বলা হয়েছে। এখানে উল্লেখিত 'লাআল্লা” শব্দটির সরাসরি অর্থ, সম্ভবতঃ কিন্ত এখানে এর অর্থ হবে সুনিশ্চিত । জনসমক্ষে আল্লাহ্র বাণী প্রচার করাই রসুলগণের দায়িত্ব ও বৈশিষ্ট্য । সুতরাং বাতিল উপাস্যদের সমালোচনাসম্বলিত আয়াত প্রচার করা থেকে তারা বিরত থাকতে পারেন না। এমতোক্ষেত্রে কাফেরদের অতুষ্টির পরওয়া করা তাদের জন্য অশোভন ৷ কাজেই “সম্ভবতঃ' বলার অবকাশ এক্ষেত্রে নেই ৷ আল্লাহ্র ৰাণীকে গোপন রাখা রেসালতের (বাণীবহনের দায়িত্বের) পরিপন্তথী। তাই অনুকূল-প্রতিকূল সকল অবস্থায় রসুলগণকে ধর্মপ্রচারের দায়িত্ পালন করতেই হয়। আমি বলি, আল্লামা বায়যাবীর ব্যাখ্যার মর্মার্থ হচ্ছে, আল্লাহ্পাকের পক্ষ থেকে কোনো কাজের নিশ্চয়তা প্রদানের অর্থ__ ওই কাজ সম্পাদনের বিষয়টি সুনিশ্চিত । কারণ অপারগ বা অক্ষম হওয়া আল্লাহ্তায়ালার পক্ষে অসম্ভব । আলোচ্য আয়াতের শুরুতে বলা হয়েছে-_- “তার নিকট ধনভাণ্তার প্রেরিত হয় না কেনো?'_ তারা তোমার সম্বন্ধে এরকম কথা উচ্চারণ করে বলে তুমি যেনো তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কিছু বর্জন কোরো না এবং তার জন্য ব্যথিত হয়ো না।” এ কথার অর্থ__ হে আমার রসুল! অংশীবাদীদের অযথার্থ ও অসঙ্গত উক্তি শ্রবণ করে আপনি ব্যথিত হবেন না। যে কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের প্রচারও বন্ধ করবেন না। তারা তো মূর্খ ও অবাধ্য। তাই আপনার নিকট ধনভাণ্তার প্রেরিত হয় না কেনো এবং আপনার নিকট ফেরেশতারা আসে না কেনো__ এ ধরনের অজ্ঞজনোচিত বাক্য তাদের মুখে উচ্চারিত হয়৷ তারা মনে করে রাজা বাদশাহদের মতো আল্লাহ্র প্রেরিত পুরুষেরাও ধনভাণ্তারের মালিক হবেন এবং তাদের সঙ্গে থাকবে একজন করে ফেরেশতা, যে তার রেসালতের সাক্ষ্য প্রদান করবে । এসকল অপবিত্র উক্তি চরম বিরক্তি ও মনোকষ্টের কারণ । কিন্তু আপনি তো আমার রসুল । আমার বার্তা বহনই আপনার মুল কর্তব্য । সুতরাং কাফেরদের অপমন্তব্য সমূহকে আপনি গণ্য করবেন কেনো? সত্যের প্রচার বর্জন করবেন কেনো? কেনোইবা হবেন বেদনাহত? এ ধরনের ব্যাখ্যা এসেছে হজরত আবদুল্লাহ্ বিন উমাইয়া মাখজামী থেকে । আলোচ্য বাক্য প্রসঙ্গে এরকমও বলা যেতে পারে যে, অংশীবাদীরা আল্লাহ্পাক কর্তৃক অবতীর্ণ প্রত্যাদেশের গুরুত্ব কিছুতেই বুঝতে পারতো না । তাই রসুল স. কতিপয় আয়াতের প্রচার বন্ধ রেখেছিলেন । ভেবেছিলেন আয়াতগুলো শুনে অংশীবাদীরা অপ সন |||. 2|100|18,01
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।