কথার অর্থ__ হে আমার রসুল! আপনি যদি অংশীবাদকে আশ্রয়কারী জনতাকে এটা তো সুস্পষ্ট অলীক কল্পনা ব্যতীত অন্য কিছু নয়। ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, কাতাদা বলেছে, “মানুষের হিসাব নিকাশের দিবস সন্নিকটবর্তী-__ এই আয়াতটি অবতীর্ণ হলে কেউ কেউ বলতে শুরু করলো, হাশরের দিবস তাহলে এসেই পড়লো । আবার কেউ কেউ ভয়ে অসতকর্মসমূহ পরিত্যাগ করলো । কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় লিপ্ত হয়ে পড়লো পাপাচরণে ৷ এরপর অবতীর্ণ হলো “আল্লাহর আদেশ এসে পড়েছে, কাজেই ত্বরা কোরো না।' তখন কিছু লোক বললো, এই নাও, আল্লাহ্র নির্দেশ এসেই গেলো । কেউ কেউ ভয়ে তাদের মন্দ কর্মগুলো ছেড়ে দিলো । কিছুদিন পর তারা পুনরায় লিপ্ত হয়ে পড়লো পাপকর্মে। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াতদ্বয়ের শেষোক্তটি ৷ ইবনে জুরাইজের উদ্ধৃতিসূত্রে ইবনে জারীর এরকম বলেছেন । শেষোক্ত আয়াতে (৮) বলা হয়েছে_-নির্দিষ্ট কিছুদিনের জন্য আমি যদি তাদের শাস্তি স্থগিত রাখি তবে তারা নিশ্চয় বলবে, কিসে এটা নিবারণ করছে।' একথার অর্থ__ কিছুকালের জন্য আমি যদি শাস্তি স্থগিত রাখি, তবে ওই সত্যপ্রত্যাখ্যানকারীরা বলতে শুরু করবে, কোন শক্তির বলে শাস্তি অবতীর্ণ হওয়ার বিষয়টি বাধাগ্রস্থ হচ্ছে? এখানে উল্লেখিত “উম্মাত' শব্দটির অর্থ সময় বা কাল-_ কামূস অভিধান প্রণেতা এরকম লিখেছেন । বাগবীও এরকম অর্থ করেছেন। আসলে 'উম্মাত' বলতে বুঝায় একটি দলকে__ একটি দলের শেষ থেকে অপর দলের সূচনা কাল পর্যন্ত সময়কে । বায়যাবী শব্দটির অর্থ করেছেন, সময়ের সমষ্টি । আর “মা"দুদাত্' অর্থ এখানে___ কিছুদিন । এরপর বলা হয়েছে___ “সাবধান! যে দিন তাদের নিকট শাস্তি আসবে সেদিন তাদের নিকট থেকে তা ফিরবে না এবং যা নিয়ে তারা ঠাট্রা-বিদ্রপ করে তা তাদেরকে পরিবেষ্টন করবে ।' এ কথার অর্থ__ আল্লাহপাকের জ্ঞানে যে শাস্তি নির্ধারিত রয়েছে (যেমন বদর যুদ্ধের শাস্তি), সে শাস্তি যখন এসেই পড়বে, তখন সে শান্তি থেকে পরিত্রাণ তারা পাবে না। যে শাস্তি সম্পর্কে তারা ঠাট্টাস্থলে শাস্তি আসেনা কেনো" “শাস্তি আগমনের ক্ষেত্রে বাধাটা কোথায়'__ এরকম মন্তব্য করতো, সে শাস্তি অতি অবশ্যই তাদেরকে পরিবেষ্টন করবে । রুদ্ধ হয়ে যাবে নি্ৃতির সকল সুযোগ । সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি শাস্তি অবশ্যন্তাবী৷ তাই এখানে উল্লেখ করা হয়েছে অতীতকালবোধক বাকভঙ্গি | এভাবে বুঝানো হয়েছে, শাস্তি যেনো এসেই পড়েছে । তাফসীরে মাযহারী/২৫ |||. 011100119.001
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।