Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 06
/ ৬২২
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন, আল্লাহ্‌পাকের সিংহাসন পানিতে স্থাপনের পূর্বে কোনো বন্তরই অস্তিত্ ছিলোনা । অতঃপর তিনি সৃজন করলেন আকাশ সমূহ ও পৃথিবী। আর স্মারকলিপিতে লিপিবদ্ধ করলেন যাবতীয় বিষয় । আল হাদিস। আরশ সম্পকিত হাদিস সমূহের কিয়দংশ সুরা বাকারার আয়াতুল কুরসির ব্যাখ্যায় পরিবেশিত হয়েছে। যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। এরপর বলা হয়েছে__ 'তোমাদের মধ্যে কে আচরণে শ্রেষ্ঠ তা পরীক্ষা করবার জন্য ।' একথার অর্থ সর্বজ্ঞ ও সর্বশক্তিধর হওয়া সত্তেও এক বিচক্ষণ পরীক্ষকের মতো মানুষের আচরণ বা আমল পরীক্ষা করার নিমিত্তে আল্লাহপাক আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। অথণি পৃথিবীর কর্মকাণ্ডের উপরেই মানুষের জন্য নির্ধরিণ করা হবে পুরস্কার অথবা তিরস্কার । একথাও প্রণিধানযোগ্য যে, আকাশ ও পৃথিবীসহ সমগ্র সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বিজড়িত রয়েছে মানুষের জীবন । মানুষের জন্যই এই বিশাল আয়োজন । সুতরাং মানুষেরা আল্লাহ্পাকের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ হবে না কেনো? কেনো মানুষ ভেবে দেখবে না এই বিশাল সৃষ্টির সৃষ্টিকর্তা নিশ্চয়ই কেউ রয়েছেন। আকাশ ও পৃথিবীর শত সহস্র নিপর্শন তো সেই একক ও অপ্রতিছন্দী সৃজকের আনুরূপ্যবিহীন অস্তিত্বের প্রমাণ! এখানে “ইয়াব্লুওয়াকৃম' পেরীক্ষা করবার জন্য) কথাটির সম্পর্ক ঘটেছে “খাল্ক' (সৃষ্টি করেন) কথাটির সঙ্গে । এভাবে ইঙ্গিত করা হয়েছে যে, সমগ্র সৃষ্টিই মানব সৃষ্টির উপলক্ষ । বরং মানুষের মধ্যে যারা বিশ্বাসী, তাদের সৃষ্টির উপলক্ষ । গভীরতর অর্থে মানবশ্রেষ্ঠ রসুল স. এবং তাঁর একনিষ্ঠ অনুগামী পুণ্যবানদের সৃষ্টির উপলক্ষ । 'আহ্সানু আমালা' অর্থ__ আচরণে শ্রেষ্ঠ । বিশ্বাসগত এবং শরীরগত উভয় প্রকার উপাসনাকে বুঝানো হয়েছে এই কথাটির মাধ্যমে । অপেক্ষাকৃত শিথিলসূত্রে ইবনে মুনজির, ইবনে আবী হাতেম, হাকেম ও ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, এই আয়াতের ব্যাখ্যাসৃত্রেই সম্ভবতঃ রসুল স. বলেছেন, “আচরণে শ্রেষ্ঠ হচ্ছে ওই সকল বিচক্ষণ ব্যক্তি যারা আল্লাহতায়ালার নিষিদ্ধকৃত বন্তসমূহ থেকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। আর অতীব গুরুতৃসহকারে পালন করে আল্লাহ্‌র নির্দেশ সমূহ ।' নিঃসন্দেহে শ্রেষ্ঠ আচরণ হচ্ছে হৃদয়ের আচরণ । আর হৃদয়জ আচরণের মধ্যে সবেত্তিম বিষয় হচ্ছে আল্লাহ্‌প্রেম এবং আল্লাহ্‌-স্মরণের বিভোরতা । প্রকৃত কথা এই যে, গগনপুঞ্জ ও ভূবন সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আহ্লুল্লাহ্‌ বা আল্লাহ্‌র পরিবারকে প্রতিষ্ঠিত করা । 'আহ্সান' (শ্রেষ্ঠ বা সুন্দর ) কথাটির মধ্যে এই শিক্ষা নিহিত রয়েছে যে, প্রজ্ঞা ও কীর্তির ক্ষেত্রে উত্তরোত্তর উত্থান কাম্য । এরপর বলা হয়েছে__ "মৃত্যুর পর তোমরা পুনরুখিত হবে, তুমি এরকম বললেই সত্যপ্রত্যাখ্যানকারীগণ নিশ্চয় বলবে, এটা স্পষ্টতঃ অলীক কল্পনা ।' এ অসার সরান |||, 81100]18,007

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।