এরপর বলা হয়েছে__ “ওয়া ইয়া'লামু মুস্তাকৃর্রাহা ওয়া মুস্তাওদায়াহা" (তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত)। বাগবী লিখেছেন, ইবনে মুকসিম বলেছেন, “মুস্তাকৃার্' অর্থ প্রাণীদের আবাসস্থল__ এদিক ওদিক চলে গেলেও প্রাণীরা যে আবাসে ফিরে আসে | আর “মুস্তাওদায়া' অর্থ সমাধি- স্থান। হজরত ইবনে মাসউদ বলেছেন, “মুস্তাকার' অর্থ মাতৃ-জঠর এবং 'মুস্তাওদায়া' অর্থ পিতৃ-পৃষ্ঠ। সাঈদ ইবনে যোবায়ের, আলী বিন তালহা এবং ইকরামার বর্ণনানুসারে হজরত ইবনে আব্বাসের বক্তব্যও অনুরূপ ৷ কোনো কোনো আলেম বলেছেন, জান্নাত ও জাহান্নাম হচ্ছে “মুস্তাক্ার' এবং কবরসমূহ হচ্ছে “মুস্তাওদায়া' | কারণ আল্লাহপাক জান্রাত সম্পর্কে বলেছেন__ “হাসুনাত এরপর বলা হয়েছে__ কুন্ধুন ফী কিতাবিম্ মুবীন (সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে)। একথার অর্থ-__ রিজিকসহ আদি অন্তের সকল বিবরণ লিপিবদ্ধ রয়েছে লওহে মাহফুজে । অথবা লেখক ফেরেশতাকুলের রোজনামচায় । হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ সৃষ্টির ভাগ্যলিপি প্রস্তুত করেছেন তাদেরকে অস্তিত্দানের পঞ্চাশ হাজার বছর পূর্বে । তখন আল্লাহ্র আরশ বা সিংহাসন ছিলো পানির উপর । হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, তোমাদের সৃষ্টির মৌল পদার্থ মাতৃজরায়ূতে বারিবিন্দুবৎ বিদ্যমান থাকে চল্লিশ দিন। পরের চল্লিশ দিনে ওই বিন্দুটি পরিণত হয় রক্তপিণ্ডে। এর পরের চল্লিশ দিনে তা ধারণ করে গোশৃতপিপ্ডের আকার । তখন আল্লাহ্ একজন ফেরেশতাকে চারটি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দেন___ আযুস্কাল, কর্মকাণ্ড, জীবনোপকরণ এবং সৌভাগ্য অথবা দুর্ভাগ্য ৷ হজরত আবু দারদা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, প্রত্যেকের পীচটি বিষয় নির্ধারিত ও লিপিবদ্ধ _ আয়ু, কর্ম, মৃত্যু, প্রভাব ও জীবিকা । সম্ভবতঃ পূর্ববর্তী আয়াত (৫) এবং এই আয়াতে আল্লাহপাক যে সর্বজ্ঞ এবং সর্বশক্তিধর__ সে কথারই দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। একথাও বলে দেয়া হয়েছে, তিনি তীর প্রতিশ্রুতি পালনে সুদৃঢ় । পরের আয়াতদ্য়ে ৭ ও ৮) দেয়া হয়েছে তার অতুলনীয় সৃজনক্ষমতা ও প্রজ্ঞাময়তার বিবরণ । আল সরা |||. 2|100118.0]
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।