তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে মোহাম্মদ বিন উব্বাদ বিন জাফরের মাধ্যমে ইবনে জারীর, ইবনে মুনজির ইবনে আবী হাতেম, আবু শায়েখ এবং ইবনে মারদুবিয়াও এরকম বর্ণনা উপস্থাপন করেছেন। ইবনে আবু মুলাইকা সূত্রে ইবনে আবী শায়বা, ইবনে জারীর ও ইবনে মুনজির লিখেছেন, হজরত ইবনে আব্বাস আলোচ্য আয়াত পাঠ করার পর বলতেন, কোনো কোনো লোক বন্ত্রাচ্ছাদিত হয়ে তাদের প্রয়োজনীয় কর্ম সম্পাদন করতো । মহিলাদের সামনেও তারা নিজেদেরকে বস্ত্রাবৃত রাখতো । উন্মুক্ত পরিবেশে বন্ত্রবিবর্জিত শরীরে থাকাকে তারা ভালো মনে করতো না। তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত । আবদুল্লাহ্ ইবনে শাদ্দাদ সূত্রে ইমাম বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে কতিপয় মুনাফিকদেরকে লক্ষ্য করে । তারা রসুলেপাক স. এর পাশ দিয়ে গমনকালে নিজেদেরকে কাপড় দ্বারা আড়াল করার চেষ্টা করতো । আবদুল্লাহ্ ইবনে শাদ্দাদ থেকে ইবনে জারীর ও আরো অনেকে অনুরূপ বর্ণনা এনেছেন । কিন্তু বর্ণনাটি অযথার্থ। কারন আয়াতটি অবতীর্ণ হয়েছে মন্ধায়। আর মকায় কোনো মুনাফিক ছিলো না! এখানে প্রথমেই বলা হয়েছে__ আলা ইনাম ইয়াছনুনা সুদুরাহুম লি ইয়াস্তাখফু মিনহু। একথার অর্থ-_ সাবধান! তারা তার নিকট গোপন রাখবার জন্য তাদের অন্তরের বিদ্বেষ গোপন রাখে । এখানে “মিনহু" (তার) সর্বনামটি সম্পৃক্ত হবে রসুল স. এর সঙ্গে। আল্লাহ্র সঙ্গে নয়। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের বক্তব্যরূপে বাগবী লিখেছেন, উদ্ধৃত আয়াত অবতীর্ণ হয়েছে আখনাস ইবনে শুরাইককে লক্ষ্য করে। সে ছিলো মিষ্টভামী ও সুদর্শন । রসুল স. সকাশে সে ছিলো মিষ্টভাষী। কিন্তু তার অন্তরে ছিলো বিদ্বেষ । এখানে “ইয়াছনুনা সুদুরাহুম' কথাটির অর্থ তাদের অন্তরের বিদ্বেষ গোপন রাখে! কাতাদা বলেছেন, তারা তাদের বক্ষাভ্যন্তরকে সংকুচিত করে রাখতো । কোরআন মজীদের আয়াত কিছুতেই শুনতে চাইতো না তারা । সুদ্দী বলেছেন, শইয়াছনুনা' কথাটির অর্থ এখানে আন্তরিক উপেক্ষা প্রদর্শন করা । হৃদয়জ আর্তিকে অবদমিত করা! কিছু সংখ্যক অসমর্থিত সূত্রে এসেছে, কোনো কোনো লোক সারা শরীরে কাপড় জড়িয়ে নিয়ে গর্বভরে বলতো, এখনো কি আল্লাহ্ আমাদের মনের কথা জানতে পারবে? তাদের এমতো কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় এই আয়াত ৷ এরপর বলা হয়েছে__ “সাবধান! তারা যখন তাদের অভিসন্ধি গোপন করে তখন তারা যা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন, অন্তরে যা আছে তিনি তা সবিশেষ অবহিত ।' এখানে “ইয়াছতাগ্ শুনা ছিয়াবাহুম' কথাটি একটি আরবী বাগধারা । এর শাব্দিক অর্থ বস্ত্রাবৃত হওয়া । আর প্রকৃত অর্থ, অভিসন্ধি ||, ও100|18,00| অসার সনথন/৯৯
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।