এই সুরার আয়াত সংখ্যা ১২৩। কেবল 'আব্িমিস্ সলাতা তারফাই (শেষ পর্যস্ত)' আয়াতটি বাদে অন্য সকল আয়াত অবতীর্ণ হয়েছে মন্ধায় । প্রথমেই উল্লেখিত হয়েছে__ আলিফ লাম র। এই অক্ষরগুলোকে বলা হয় হরূফে মুক্ীস্তায়াত্ (বিচ্ছিন্ন বর্ণরাজি)। এই অক্ষরগুলোর প্রকৃত মর্ম চির রহস্যাচ্ছাদিত। এগুলোর জ্ঞান রাখেন কেবল আল্লাহ্ ও তীর প্রিয়তম রসুল । অতি নগণ্য সংখ্যক আলেমও অবশ্য এ বিষয়ে কিঞ্তিত জ্ঞান রাখেন । তাদেরকে বলা হয়েছে ওলামায়ে রসিখীন (জ্ঞানে সুগভীর )। এ সম্পর্কে বিবরণ দেয়া হয়েছে প্রথম খণ্ডের ৩১ এবং চতুর্থ খন্ডের ৩৮১ পৃষ্ঠায় । যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। এরপর বলা হয়েছে__ 'যিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ এই কিতাব তার নিকট থেকে ।” একথার অর্থ, এই মহশ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে অতুলনীয় প্রজ্ঞাধিকারী ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে । সুতরাং এর মধ্যে সংশয়-সন্দেহ বলে কিছুই নেই। এরপর বলা হয়েছে__ “এর আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত করা হয়েছে? এখানে “উহ্কিমাত' অর্থ সুস্পষ্ট, সুদৃঢ়, বলিষ্ঠ বা নয়নাভিরাম । মুক্তার মালার মতো সুগ্রথিত। অর্থাৎ এই পবিত্র গ্রন্থের বক্তব্য-বৈভব শব্দগত এবং মর্মগত অসংলগ্নতা ও সামঞ্জস্যহীনতা থেকে মুক্ত । “সুস্পষ্ট' কথাটির অর্থ 'অরহিত'__ এরকমও বলা যেতে পারে | কারণ, এই সুরার কোনো আয়াতই রহিত হয়নি । প্রকৃষ্ট দলিল প্রমাণাদি দ্বারা সুরা হুদের অথবা সমগ্র কিতাবের আয়াতসমূহকে সুস্পষ্ট বা বলিষ্ঠ করা হয়েছে__ এরকমও বলা যেতে পারে। “উহ্কিমাত' কথাটির আর একটি অর্থ হতে পারে সুবিন্যস্ত বা নৈপুণ্যমক্তিত । কারণ এই পবিত্র বাণীসন্তারে রয়েছে প্রজ্ঞা ও কল্যাণের সুনিপুণ বিন্যাস। ফুস্সিলাত' কথাটির অর্থ __ পৃথকরূপে । অর্থাৎ একত্রে গ্রথিত হওয়া সত্তেও মুক্তার মালার প্রতিটি দানা যেমন পৃথকরূপে পরিদৃষ্ট হয়, কোরআনের নির্দেশনাসমূহও তেমনি পৃথক পৃথকরূপে পরিদৃশ্যমান। এভাবেই কোরআন মজীদে কখনো এসেছে বিশ্বাস্য বিষয় সমূহের বিবরণ । কোথাও এসেছে কর্তব্য কর্মসমূহের যথানির্দেশ। কোথাও উপদেশামৃত। আবার কোথাও প্রাসঙ্গিক ঘটনাপল্জী ৷ কোরআনের সুরাসমূহ পৃথক পৃথক স্থাতন্ত্যসহ অবতীর্ণ হয়েছে, “ফুস্সিলাত' কথাটির মর্ম এরকমও হতে পারে। অথবা অর্থ হতে পারে, কোরআনের আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে পৃথক পৃথক সময়ে । “ফুস্সিলাত' কথাটির আর একটি অর্থ, বিশদভাবে । অর্থাৎ মানুষের পরিশুদ্ধি ও পরিত্রাণের প্রয়োজনে এই মহাগ্রন্থে দেয়া হয়েছে প্রয়োজনীয় কর্তব্যাকর্তব্যের সুবিশদ বিবরণ । “বিশদভাবে বলা হয়েছে যে'__ এতটুকু বলার পর পরবর্তী বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে পরের আয়াতে ৷ অর্থাৎ ২ সংখ্যক আয়াতে । তাফসীরে মাযহার/১৬. 01|11.011100119.001
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।