হজরত ওয়াসিলা ইবনে আসকাআ থেকে তিবরানী উল্লেখ করেছেন, পুনরুখান দিবসে আল্লাহপাক তার এমন এক পুণ্যবান বান্দাকে উঠাবেন, যার আমলনামা থাকবে পুণ্যে পরিপূর্ণ এবং পাঁপহীন। আল্লাহ্্পাক তাকে বলবেন, পাপ বলতে তো তোমার কিছুই নেই। এখন বলো, কীভাবে তুমি পুরস্কৃত হতে চাও-_ পুণ্যের বিনিময়ে, না আমার করুণায়? বান্দা বলবে, হে আমার প্রতুপ্রতিপালক! তুমি তো জানো আমি কখনো তোমার অবাধ্যতা করিনি। অতএব তুমি আমাকে আমার পণ্যের বিনিময়ে পুরস্কার প্রদান করো । আল্লাহপাক বলবেন, তাই হোক। এবার তবে তোমার পুণ্যের বিপরীতে পৃথিবীতে আমি যে সকল নেয়ামত দান করেছিলাম, সেগুলোর হিসেব করতে থাকো । এভাবে হিসেব করতে গিয়ে দেখা যাবে তার পুণ্যকর্মের চেয়ে অনেক বেশী নেয়ামত তাকে দেয়া হয়েছে পৃথিবীতেই । আল্লাহপাক তখন বলবেন, হে আমার বান্দা! তুমি কি তোমার পুণ্যকর্মকে আমার নেয়ামতের উপযুক্ত বিবেচনা করো? বান্দা আবেদন করবে, হে আমার আল্লাহ্! আমার পুণ্যকর্মের বিনিময়ে নয়, তুমি আমাকে নেয়ামত দান করো তোমার অফুরত্ত করুণাভাণ্তার থেকে । এই বিষয়টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করবার জন্যই রসুল স. অন্যত্র এরশাদ করেছেন, তোমাদের পুণ্যকর্ম তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ্র রসুল! আপনার নেক আমলও কি আপনাকে বাচাতে পারবে না? তিনি স. বললেন, না-_ যদি আল্লাহতায়ালার করুণা দ্বারা আমি পরিবেষ্টিত না হই। হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । উম্মত জননী আয়েশা সিদ্দিকা থেকে বোখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পুণ্যকর্ম করতে থাকো । কিন্তু নির্ভরশীল হও আল্লাহ্তায়ালার দয়ার উপর। আল্লাহতায়ালার দয়া না হলে কেবল পুণ্যকর্মের মাধ্যমে বেহেশতে পৌছানো যায় না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ্র রসুল! আপনার পুণ্যকর্মও কি আপনাকে জান্নাতে পৌছাবে না? তিনি স. বললেন, না__ যদি না আমি আল্লাহতায়ালার দয়া ছারা আচ্ছাদিত হই (এই অবস্থাই আমার সার্বক্ষণিক অবস্থা)। আল্লাহপাক এরশাদ করেছেন, ওয়াল্লহু জুলফাদ্বলিল্ আজিম (আল্লাহ্ অত্যন্ত দয়া বা ফজলের অধিকারী)। আল্লাহ্পাকের এই বিশেষ দয়া যারা পায় তারাই লাভ করেন মুক্তি। আল্লাহপাক তার দাসদেরকে পুণ্যকর্মের বিনিময় প্রদানের অংগীকার করেছেন। এই বিনিময় প্রদান করা হবে তাকওয়ার ভিত্তিতে । পুণ্যকর্মসমূহকে তিনিই দয়া করে বানিয়েছেন মুক্তির কারণ বা অবলম্বন। তাই প্রকৃতপক্ষে আল্লাহ্র দয়াতেই কেবল মুক্তিলাভ সম্ভব। দুনিয়াতে যে অভজ্্র নেয়ামত দেয়া হয়, মানুষের সকল নেক আমলের মাধ্যমেও সে সকল নেয়ামতের উপযুক্ত কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। এরপর আখেরাতে যদি কোনো নেয়ামত তাফসীরে মাযহারী/৯৮ 2 ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।