Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায় অন্যায়ের পার্থক্য করা বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে “ফুরকানুন' শব্দটি । বিশ্বাস ও অবিশ্বাসকে পার্থক্য করার এই জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আল্লাহতায়ালা এই জ্ঞানদানের মাধ্যমে বিশ্বাসীগণকে করেন সম্মানিত । আর এই জ্ঞান থেকে বঞ্চিত করে লাঞ্টিত করেন অবিশ্বাসীদেরকে । এই জ্ঞান লাভের পূর্বশর্ত হচ্ছে তাকওয়া (আল্লাহ্‌র ভয়)। আর তাকওয়া লাভ করেন কেবল বিশুদ্ধ চিন্ত এবং বিশুদ্ধ প্রবৃত্তির অধিকারীরা। তাদেরকে বলা হয় মুত্তাকী (সাবধানী)। মুজাহিদ বলেছেন, আল্লাহপাক তাদেরকে সকল প্রকার স্থলন ও সন্দেহের দোদুল্যমানতা থেকে চির নিরাপদ করে দিয়েছেন। মুকাতিল বিন হাইয়্যান বলেছেন, আল্লাহ্‌পাক মুস্তাকীদেরকে সংশয়াচ্ছন্নতার অন্ধকার থেকে বিশ্বাসের আলোর দিকে পথ প্রদর্শন করেন। হজরত ইকরামা বলেছেন, আল্লাহ্‌পাক মুস্তাকীদেরকে ত্রষ্টতার কারাগার থেকে চিরদিনের জন্য মুক্তিদান করেন। জুহাক বলেছেন, মুত্তাকীদেরকে দেয়া হয় চির অটল বিশ্বাস। ইবনে ইসহাক বলেছেন, মুত্তাকীদের নিকট সত্য ও মিথ্যার পার্থক্য রেখাটি সুস্পষ্ট । “ফুরকানুন" শব্দটি একটি মূল শব্দ । এ ধরনের মুল শব্দ আরো রয়েছে । যেমন, রুজহানুন, নুক্‌সানুন ইত্যাদি। এরপর বলা হয়েছে___“তোমাদের পাপ মোচন করবেন, তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ্‌ অতিশয় মঙ্গলময় ৷" এ কথার অর্থ-__ হে বিশ্বাসীরা! তোমরা যদি মুত্তাকী হও (আল্লাহকে ভয় করো), তবে আল্লাহপাক তোমাদেরকে ন্যায় অন্যায়ের পার্থক্য করবার শক্তি তো দান করবেনই, তদুপরি তিনি মাফ করে দেবেন তোমাদের অতীতের সকল গোনাহ্‌। গোনাহ্‌ ও তোমাদের মধ্যে সৃষ্টি করে দেবেন এক অভেদ্য অন্তরায় । ফলে তোমরা লাভ করতে পারবে চিরস্থায়ী ক্ষমা। হজরত আনাস থেকে বায্যার লিখেছেন, রসুল স. বলেছেন, পুনরুান দিবসে মানুষের সামনে উপস্থিত করা হবে তিনটি বিষয়___ বান্দার পাপ ও পুণ্য এবং আল্লাহ্‌র নেয়ামত (যে নেয়ামতসমূহ আল্লাহ্তায়ালা পৃথিবীতে দান করেছিলেন) তখন বান্দাকে বলা হবে পৃথিবীতে তোমাকে এই নেয়ামতগুলো দেয়া হয়েছিলো তোমার পুণ্যকর্মসমূহের বিনিময়ে । নেয়ামত নিজেই তখন বলবে, হে পরম দয়ালু দাতা আল্লাহ্‌! তোমার অতুলনীয় সম্মানের শপথ, আমি তো আমার বদলে তার নেক আমলসমূহকে পুরোপুরি পাইনি । তদুপরি তার পাপগুলো তো রয়েছেই। আল্লাহতায়ালা যদি তখন ইচ্ছা করেন তবে অনুগহ করে বলবেন, আমি আমার এই বান্দার নেক আমলের পুণ্যসমূহ কয়েকগুণ বাড়িয়ে দেবো এবং ক্ষমা করে দেবো তার পাপসমূহকে ৷ আর তাকে পুরস্কৃত করবো আমার আপন করুণা থেকে। __৭ রর ||| 2100|18.0| এটা সানি

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।