হজরত খাওলা বিনতে হাকিম থেকে হাকিম বর্ণনা করেছেন, আত্মজরা বেহেশতি শান্তি সমূহের মধ্যে একটি শার্তি_ ওই সকল লোকের জন্য, যারা আল্লাহ্ ও তার রসুলের পূর্ণ অনুগত । শেষে বলা হয়েছে_- “এবং আল্লাহরই নিকটে মহাপুরস্কার রয়েছে।' এ কথার অর্থ__ ওই মহাপুরস্কার লাভের জন্য সচেষ্ট হও, যা রয়েছে আল্লাহৃতায়ালার নিকটে । এই প্রচেষ্টাকে সফল করতে হলে সন্তান-বাৎসল্য এবং সম্পদ-প্রীতিকে রাখতে হবে শরিয়তের সীমারেখার মধ্যে । সন্তান ও সম্পদের মহব্বতকে কখনো আল্লাহতায়ালার প্রসন্নতার উপরে প্রাধান্য দেয়া যাবে না। সুরা আন্ফাল ঃ আয়াত ২৯ ৯১১ & ৮2০:5৩৬575580582৩1244৮1৫ ০৬৭।20১১12চে2৩ল 0) হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহ্কে ভয় কর তবে আল্লাহ্ তোমাদিগকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন, তোমাদিগের পাপ মোচন করিবেন এবং তোমাদিগকে ক্ষমা করিবেন এবং আল্লাহ্ অতিশয় মঙগলময় । প্রথমে বলা হয়েছে_ - “হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহ্কে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থকা করবার শক্তি দেবেন ।' একথার অর্থ__ হে বিশ্বাসীর দল! যদি তোমরা আল্লাহকে ভয় করো (তাকওয়া অবলম্বন করো), তবে আল্লাহতায়ালা তোমাদেরকে অন্তরৃষ্টি (ফেরাসাত) দান করবেন। সেই অনতদৃষ্টির মাধ্যমে তোমরা ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারবে। রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা বিশ্বাসীদের অন্তদৃষ্টিকে ভয় পাও । তারা আল্লাহ্র নূরের মাধ্যমে দৃষ্টিপাত করে। বোখারী, তিরমিজি । হজরত আবু সাঈদ খুদরী থেকে তিবরানী, হজরত আবু উমামা থেকে ইবনে আদী এবং হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর থেকে ইবনে জারীরও এ রকম হাদিস বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে এসেছে রসুল স. বলেছেন, মুফতীর ফতোয়া দান সত্তেও তুমি তোমার হৃদয়ের ফতোয়া অন্বেষণ করো। হজরত ওয়াবিসা থেকে উত্তমসূত্রে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী । উল্লেখ্য যে, নফসের ফানা সংঘটিত হওয়ার পরেই কেবল হৃদয়ের (কলবের) ফতোয়া প্রদানের অধিকার জন্মে। ওই ফতোয়া গ্রহণযোগ্য বলে বিবেচিতও হয়। সুফী সাধকগণ বিশেষ আধ্যাত্মিক স্তরসমূহ অতিক্রমের পর লাভ করেন কলব ও নফসের ফানা। লাভ করেন তাকওয়া । ফলে অন্তর্দৃষ্টিও অর্জিত হয় তাদের । ওই অন্ত্দষ্টিকে তারা বলে থাকেন বাতেনী কাশফ্ (আত্মিক দর্শন)। তাফসীরে মাযহারী/৯৬ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।