তোমরা তার মোকাবিলা করার জন্য অগ্রসর হও। আর তোমাদের অভিযানের সংবাদ গোপন রাখো । মুনাফিকেরা এ সংবাদ জানতে পারলে অবশ্যই আৰু সুফিয়ানের নিকট পৌছে দেবে । অতএব সাবধান! __এ ঘটনাটিকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি ৷ এই হাদিসটি অবশ্য বিরলসূত্র বিশিষ্ট । সুরা আন্ফাল ঃ আয়াত ২৮ বর 5 প8)4৫৫4৫ £5727558 41৯1৮61151৩ ০48218৩৩৪১1 0,৮৫১327শত1৮ [] এবং জানিয়া রাখ যে, তোমাদিগের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহেরই নিকট মহাপুরস্কার রহিয়াছে । এখানে “ফিত্না' শব্দটির অর্থ--- পরীক্ষা । শব্দটির আভিধানিক অর্থ__ সোনা আগুনে পুড়িয়ে কানের অলংকার বিশেষ নির্মাণ করা । যে পরীক্ষা দ্বারা সত্য-মিথ্যা যাচাই করা হয়, সে পরীক্ষাকেও ফেত্না বলা যায়। যেমন এক আয়াতে এসেছে-__ নাব্লুকুম বিশৃশাররি ওয়াল খইরি ফিত্নাতুন (আমি তোমাদেরকে ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করবো)। অন্যত্র ঘোষণা করা হয়েছে-_ আলান্নারি ইয়ুফ্তানুনা (তাদেরকে পরীক্ষা করা হবে আগুনের উপরে)। কখনো কখনো সত্যপ্রত্যাখ্যানের পাপ, বিশৃংখলা এবং আযাবের কারণসমূহকেও ফেত্না নামে অভিহিত করা হয়। যেমন এরশাদ হয়েছে__ ওয়ান্তাকু ফিত্নাতান (ফেত্নাকে ভয় করো)। আ'লা ফিল ফিতনাতি ছাকাতু (সাবধান! তারা ফেত্নাগ্রস্ত হয়েছে)। আল ফিত্নাত আশাদ্দু মিনাল কাতলি (হত্যা অপেক্ষা ফেত্না জঘন্যতম)। ধনসম্পদ ও সন্তান-সন্ভতিও পাপ ও শাস্তিতে নিপতিত হওয়ার উপকরণ । আল্লাহ্র পক্ষ থেকে এটি একটি পরীক্ষা । তাই আলোচ্য আয়াতে এগুলোকে "ফিতনা" বা পরীক্ষা বলা হয়েছে। এক বর্ণনায় এসেছে, এই আয়াতটিও অবতীর্ণ হয়েছে হজরত আবু লুবাবাকে উপলক্ষ করে। তার পরিবার-পরিজন ও সম্পদ আটকা ছিলো অবরুদ্ধ বনী কুরায়জার দৃর্গে। তাই স্বজন ও সম্পদের মহব্বতে তিনি ইশারার মাধ্যমে গোপন কথা প্রকাশ করে দিয়েছিলেন । জননী আয়েশা বর্ণনা করেছেন, একবার রসুল স. এর নিকটে একটি শিশুকে হাজির করা হলো। তিনি স. শিশুটিকে চুম্বন দান করলেন এবং বললেন, হে আমার আয়েশা । শোনো, শিশু সন্তানের কারণেই অনেকে কৃপণ অথবা কাপুরুষ 55054554558 বাগবা। হজরত আবু সাঈদ খুদরী থেকে আবু ইয়ালী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সন্তান-সন্ততি হচ্ছে অন্তরের প্রশান্তি । অথবা ভীরুতা, কৃপণতা ও দুঃখের কারণ। ঃ তাফসীরে যাযহারী/৯৫ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।