সুদ্দী বলেছেন, আল্লাহতায়ালার যে কোনো ফরজ হুকুম লংঘন করলেও তাকে আল্লাহ্ ও তার রসুলের আমানত খেয়ানত করা হয়েছে বলে ধরা যাবে । হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ্্পাকের ফরজ নির্দেশ পরিত্যাগ করলে আল্লাহ্ ও তার রসুলের আমানতের খেয়ানত করা হয়। তাই প্রকাশ্য, গোপন__ সকল বিশ্বাসভঙ্গ করা হবে আল্লাহ্ ও তার রসুলের সঙ্গে। কাতাদা বলেছেন, ফরজ হুকুমসমূহ এবং শরিয়তের সীমারেখা বজায় রাখা আমানতের অন্তর্গত । আর মানুষের গচ্ছিত কথা ও দ্রব্-সামগ্রী রক্ষা করাও আমানত। আমানতের যথাসংরক্ষণ অত্যাবশ্যক । এর অন্যথা করা যাবে না। একটি সন্দেহঃ হজরত আবু হোরায়রা থেকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন__ আল মুসতাশারু মুউতামিনুন (যার নিকট থেকে পরামর্শ গ্রহণ করা হয়, তাকে আমানতদার হতেই হবে)। অর্থাৎ জ্ঞাতসারে সে ভুল পরামর্শ দিবে না। জননী উম্মে সালমা থেকে তিরমিজি এবং হজরত ইবনে মাসউদ থেকে ইবনে মাজাও এ রকম বর্ণনা করেছেন। তাহলে একথা বলা যাবে না কেনো যে, ইশারায় কতল হওয়ার ইঙ্গিত করে হজরত আবু লুবাবা বরং ঠিক কাজই করেছিলেন। পরামর্শ দিয়েছিলেন বিশ্বাসভাজনতার মাধ্যমে । সুতরাং বিশ্বাসভঙ্গের দায়ে তাকে অভিযুক্ত হতে হলো কেনো? এ রকম না করলেই তো পরামর্শদাতা হিসেবে তিনি আমানতের খেয়ানত করতেন । সন্দেহভঞ্জনঃ এমতোক্ষেত্রে বিশ্বাসভঙ্গের দায় থেকে মুক্ত থাকার জন্য পরামর্শ দান থেকে বিরত থাকাই উত্তম । এমতাবস্থায় নিশ্ুপ থাকলে পরামর্শ দাতার ভূমিকায় আর অবতীর্ণ হতে হয় না। বিশ্বাসভঙ্গের দায়ও বর্তে না। হজরত আবু লুবাবা এ রকম বললেও দায়মুক্ত থাকতে পারতেন যে__ আমি মুসলমান । তোমরা অমুসলমান। আমরা এখন পরস্পরের শক্র। সুতরাং আমরা কেউ কারো পরামর্শদাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারি না। আর শক্রর পরামর্শ গ্রহণযোগ্যও নয়। ওয়াল্পহু আ'লাম। আল্লামা সুদ্দী সূত্রে ইবনে জারীর বর্ণনা করেছেন, প্রথমদিকে সাহাবায়ে কেরাম রসুল স. এর নিকট থেকে যা শুনতেন তা পাত্র অপাত্র নির্বিশেষে সকলকে বলে বেড়াতেন। এভাবে কথাগুলো মক্কার মুশরিকদের কান পর্যন্ত পৌছতো । এতে করে অনেক গোপনীয় সংবাদও তারা পেয়ে যেতো । এই অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি | হজরত জাবের বিন আবদুল্লাহ্ থেকে ইবনে জারীর প্রমুখ উল্লেখ করেছেন, আবু সুফিয়ান তার সেনাবাহিনী নিয়ে মদীনা অভিযানে বের হলো। হজরত জিবরাইল তার গতিবিধির সংবাদ রসুল স. কে জানালেন। বললেন, এগিয়ে আসছে আবু সুফিয়ানের লক্কর। মদীনা আক্রমণ করাই তার উদ্দেশ্য । অমুক পথ দিয়ে সে এভাবে এভাবে এগিয়ে আসছে। রসুল স. তখন সাহাবায়ে কেরামের একটি দলকে লক্ষ্য করে বললেন, আবু সুফিয়ানের বাহিনী এখন অমুক স্থানে । তাফসীরে মযহরীয৪ ||. 2|1100119,00
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।