তিনি তার পিতামহী হজরত ফাতেমাতুজ্জোহরাকে দেখেননি । একথাও উল্লেখ করেননি যে, একথা তিনি কার কাছে শুনেছেন- -পিতা ইমাম হোসাইন থেকে না পিতৃব্য ইমাম হাসান থেকে, না অন্য কোনো সাহাবী থেকে । বন্ধনমুক্ত হবার পর হজরত আবু লুবাবা বললেন, সম্পদ ও স্বজনের আকর্ষণে আমি অন্যায় করেছিলাম । সুতরাং আমার সকল সম্পদ পরিত্যাগ না করা পর্যন্ত আমার তওবা পরিপূর্ণতা লাভ করবে না। আমি আমার সকল সম্পদ দান করে দিবো । উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নিজের বসতবাটিও দান করে দেবো । কারণ, ওই বাড়ীতে বসবাসের সময়েই আমার এই অপরাধটি সংঘটিত হয়েছে । রসুল স. বললেন, এক তৃতীয়াংশ দান করো'। এটাই তোমার জন্য উত্তম । এরপর হজরত আবু লুবাবাকে লক্ষ্য করে অবতীর্ণ হলো নিঙ্গের আয়াত । সুরা আন্ফাল £ আয়াত ২৭ 55821852777 2755 82 (২ 45৩ (90550550041 ০৩৯০০ [) হে বিশ্বাসীগণ! জানিয়া শুনিয়া আল্লাহ্ ও তাহার রসূলের সহিত বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদিগের পরস্পরের গচ্ছিত দ্রব্যের সম্পর্কেও নহে; শ্বাসভঙ্গ বা আমানতের খেয়ানত সম্পকে দু" ধাজ্জা বিবিত হয়েছে আলোচ্য আয়াতে । একটি হচ্ছে__ জেনে শুনে আল্লাহ্ ও তার রসুলের সঙ্গে বিশ্বাসভঙ্গ করবে না। অপরটি হচ্ছে__ তোমাদের পরস্পরের গচ্ছিত দ্রব্যের সম্পর্কেও না। “লা তাখুনু' অর্থ__ বিশ্বাসভঙ্গ কোরো না। শব্দটি এসেছে “খওনুন' থেকে । খওনুন শব্দটি একটি মূল শব্দ। এর আভিধানিক অর্থ, কম করা। এর বিপরীত শব্দ হচ্ছে “ওয়াফা'__ যার আভিধানিক অর্থ পূর্ণ করা। তাই গচ্ছিত বিশ্বাস অথবা দ্রব্যের যথাসংরক্ষণ বা আমানতের বিপরীতার্থক শব্দ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, খেয়ানত শব্দটি । বলা হয়েছে__লা তাখুনু ( খেয়ানত বা বিশ্বাস ভঙ্গ করো না)। আয়াতের বক্তব্য বিষয় হচ্ছে__ জ্ঞাতসারে আল্লাহ্ ও তার রসুলের আমানত এবং আল্লাহ্র বান্দাগণের আমানত-_ দু'টোই রক্ষা করতে হবে । কোনো আমানতেরই খেয়ানত করা যাবে না। “ওয়া আনতুম তা'লামুন' অর্থ জেনে শুনে । হজরত আবু লুবাবা জেনে শুনে তার গলদেশের দিকে ইঙ্গিত করে ইহুদীদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে, তাদের কণ্ঠচ্ছেদন করা হবে । সে ঘটনাটির দিকে ইঙ্গিত করেই এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ! জেনে শুনে আল্লাহ্ ও তার রসুলের আমানতের খেয়ানত কোরো না। এভাবে বিশেষ একটি ঘটনার সাথে সম্পৃক্ত হয়েও আয়াতের নির্দেশনাটি সাধারণভাবে প্রযোজ্য হয়েছে সকল বিশ্বাসীদের উপর । ॥1111.0|1100119.0011 তাফসীরে মাযহারী/৯৩
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।